• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

হঠাৎ বাতিল মোদির ভুটান সফর

Reporter Name / ২৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

হঠাৎ করেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফর বাতিল হলো। বৃহস্পতিবার থেকে দুদিনের জন্য ভুটান সফরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু আচমকাই বাতিল হয়ে গেল ওই সফর। কবে প্রতিবেশী দেশটিতে যাবেন মোদি, সেই নিয়ে এখনো বিস্তারিত খবর মেলেনি। ভুটানে ‘চীনা প্রভাব বৃদ্ধির শঙ্কার’ মধ্যে সেদেশে মোদির সফর যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল বলে মনে করছে ভারতীয় কূটনৈতিক মহলে।

কেন হঠাৎ বাতিল হলো প্রধানমন্ত্রীর ভুটান সফর? ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, আচমকা আবহাওয়ার অবনতির কারণেই মোদির ভুটান সফর বাতিল করা হচ্ছে। কারণ গত কয়েক দিন ধরেই পারো বিমানবন্দর এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। তাই বৃহস্পতিবার থেকে প্রধানমন্ত্রীর সফর আপাতত স্থগিত। কবে প্রতিবেশী দেশে যাবেন মোদি, সেই দিনক্ষণ চূড়ান্ত করতে আপাতত আলোচনা চলছে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে।

মোদির সফর ঘিরে কার্যত সেজে উঠেছিল ভুটান। পথের ধারে মোদিকে স্বাগত জানাতে বিশেষ পোস্টারও লাগানো হয়। লোকসভা নির্বাচনের আগে নিজের দ্বিতীয় দফায় সম্ভবত এটাই ছিল মোদির শেষ বিদেশ সফর। উল্লেখ্য, গত সপ্তাহেই ভার‍ত সফরে গিয়েছিলেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। নির্বাচনের জয়ের পর সেটাই ছিল তার প্রথম ভারত সফর। ভারতের বন্ধু হিসেবে পরিচিত তোবগে প্রধানমন্ত্রী হওয়ার পরে তাকে শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি।

ভারত-সংশ্লিষ্ট রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকের অনুমান ছিল, নির্বাচনে কলকাঠি নেড়ে চীনপন্থী নেতাদের ভুটানের ক্ষমতায় বসাতে পারে বেইজিং। কিন্তু সমস্ত আশঙ্কা নস্যাৎ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় তোবগের দল। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে ও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনার জন্য ভুটান সফরে যাবেন মোদি, এমনটাই অনুমান ছিল। লোকসভা ভোটের আগে ভুটানে দাঁড়িয়ে চীনকে উপেক্ষা করার বার্তাও দিতে পারতেন মোদি। কিন্তু আপাতত ওয়াকিবহাল মহলের অনুমান, সম্ভবত লোকসভার আগে আর ভুটান সফরে যাওয়া হচ্ছে না মোদির।
সূত্র : সংবাদ প্রতিদিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/