• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বাবার ঘরে আগুন দিয়ে লাঠি হাতে পাহারা!

Reporter Name / ২৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কক্সবাজারের ঈদগাঁওতে ছেলের দেয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে বাবার ঘর। নিজেদের ঘরে আগুন লাগিয়ে দেয়ার পর ছেলে লাঠি হাতে নিয়ে পাহারা দিয়েছে, যাতে পাড়া-প্রতিবেশীরা আগুন নিভাতে এগিয়ে আসতে না পারে।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেল ৪টায় অবিশ্বাস্য এ ঘটনা ঘটে উপজেলার পোকখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নাইক্ষ্যংদিয়া গ্রামে।

এতে পুড়ে ভস্মীভূত হয়ে গেছে বাবা জামাল উদ্দীনের বসতবাড়ি। অবশ্য শেষ মুহূর্তে পাড়া প্রতিবেশীদের ধাওয়া খেয়ে পালিয়েছে ওসমান। কিন্তু ততক্ষণে সব পুড়ে ছাই।

স্থানীয় ইউপি মেম্বার হেলাল উদ্দিন জানান, গৃহকর্তার বড় ছেলে ওসমান গণি একটি অটোরিকশার গ্যারেজে চাকরির সুবাদে কক্সবাজার শহরে থাকে। তার স্ত্রীর সাথে বাবা-মার মনোমালিন্য হওয়ায় স্ত্রী কিছুদিন বাপের বাড়িতে ছিল।

দুপুরের পরে ওসমানের স্ত্রী বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়িতে এলে শ্বশুর তাকে বাড়িতে ঢুকতে দেয়নি। তখন স্ত্রী ওসমানকে ফোন করলে সে বাড়িতে এসে বাবার সাথে তর্কাতর্কিতে লিপ্ত হয় ও একপর্যায়ে বাড়িতে আগুন লাগিয়ে দেয়।

ইউপি মেম্বার হেলাল আরো বলেন, ওসমান বাড়িতে আগুন লাগিয়ে দেয়ার পর লাঠি হাতে নিয়ে পাহারা দেয়, যাতে আগুন নিভাতে কেউ এগিয়ে আসতে না পারে। এতে কাঠ ও টিন নির্মিত বাড়িটি অল্প সময়ের মধ্যেই পুড়ে ছাই হয়ে যায়। পরে পাড়া-প্রতিবেশীরা এগিয়ে এলে ওসমান পালিয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নীচে অবস্থান করছে। এ অগ্নিকাণ্ডে আনুমানিক ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/