• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

রোহিঙ্গাদের জন্য আরো ৫২ লাখ পাউন্ড সহায়তা দেবে যুক্তরাজ্য

Reporter Name / ২৯৬ Time View
Update : শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪

বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা হিসেবে আরো ৫২ লাখ পাউন্ড (৭৩ কোটি ২০ লাখ টাকা) সহায়তা দিচ্ছে যুক্তরাজ্য।

বৃহস্পতিবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন এ তথ্য জানিয়েছে।

বুধবার জেনেভায়‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ নামে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সহায়তার জন্য ২০২৪ সালের মানবিক আবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে এ ঘোষণা দেয় যুক্তরাজ্য।

বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি), আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) যৌথভাবে এটি বাস্তবায়ন করেছে। যুক্তরাজ্যের সহায়তার নতুন প্যাকেজটির অধীনে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহ করা হবে।

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেন,‘কক্সবাজারের শরণার্থী শিবিরে মানবিক প্রয়োজন মেটাতে এবং রোহিঙ্গাদের জন্য অত্যাবশ্যকীয় খাদ্য ও রান্নার গ্যাস সরবরাহের জন্য আমি ৫২ লাখ পাউন্ডের এই নতুন প্যাকেজ ঘোষণা করতে পেরে আনন্দিত।’

তিনি বলেন, এই সঙ্কটে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গা শরণার্থী ও স্থানীয় বাংলাদেশী জনগোষ্ঠীর পাশে রয়েছে যুক্তরাজ্য।

হাইকমিশনার বলেন, ‘আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ক্ষেত্রে বাংলাদেশের সর্বোচ্চ প্রচেষ্টাকে স্বীকৃতি দিই এবং দীর্ঘমেয়াদি সমাধান খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

তিনি বলেন,‘এরই মধ্যে আমরা ক্ষতিগ্রস্তদের সহায়তায় মানবিক সহায়তা দিচ্ছি। আমরা এই বছরের শেষের দিকে অতিরিক্ত সহায়তার ঘোষণা দেব।’

যুক্তরাজ্যের এই নতুন সহায়তার মধ্যে রয়েছে: ৩ লাখ ১১ হাজার ৬০০ রোহিঙ্গা শরণার্থীর জন্য খাদ্য সরবরাহ করতে ডব্লিউএফপিকে ২৮ লাখ পাউন্ড এবং ৪ লাখ ৮৯ হাজার ৮০০ রোহিঙ্গা শরণার্থীকে রান্নার গ্যাস সরবরাহের জন্য আইওএম ও ইউএনএইচসিআরকে ২৪ লাখ পাউন্ড দেওয়া হবে।

২০১৭ সাল থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থী ও সেখানকার স্থানীয় জনগোষ্ঠীর জন্য মানবিক সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য।

সূত্র : ইউএনবি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/