• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

আব্বু আমাকে মাফ করে দিও

Reporter Name / ৩৬১ Time View
Update : বুধবার, ১৩ মার্চ, ২০২৪

গার্মেন্ট কোম্পানির অবসরপ্রাপ্ত চাকরিজীবী মো: দেলোয়ার হোসেন জলদস্যুদের হাতে ছেলে তারেকুল ইসলাম তারেকের বন্দী হওয়ার খবরটি প্রথম পেয়েছিলেন মোবাইলে একটি হোয়াটসঅ্যাপ ম্যাসেজে গতকাল মঙ্গলবার দুপুর ৩টায়। ‘আব্বু আমাকে মাফ করে দিও’ ছেলের ম্যাসেজ পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। ঠিক ওই সময়ে তার বড় ছেলে মো: হাসান তাকে ফোন করে জানতে চান তিনি কোনো ম্যাসেজ পেয়েছেন কিনা। তখন তিনি তারেকের এই ম্যাসেজের কথা জানিয়ে জানতে চান ওদের কোনো সমস্যা হয়েছে কিনা? তখন বড় ছেলে হাসানই তাকে বলেন, ‘তারেকদের জাহাজ হাইজ্যাক হয়ে গেছে। সোমালিয়ান জলদস্যুরা ওদের শিপে অ্যাটাক করছে। ওদেরকে একটা রুমে আটকায় দিয়ে ওদের ক্যাপ্টেনকে খুঁজতেছে।’

এরপর তিনি তার এক ভাগ্নে জামাইয়ের সাথে যোগাযোগ করে জানতে পারেন, তখনো জাহাজ কোম্পানি এ বিষয়ে কিছু জানে না। জাহাজ কোম্পানিকে কেউ কোনো ম্যাসেজ দেয়নি বলে তাদের জানানো হয়। তখন তিনি নিজে জাহাজ কোম্পানির এসআরের সাথে যোগাযোগ করার জন্য বারবার ফোন করলেও কেউ রিসিভ করেনি বলে জানান তিনি।

এরপর সকাল ৭টা ৮ মিনিটে আরেকটি ম্যাসেজ দেন তারেক তার বাবার হোয়াটসঅ্যাপে। সেখানে তিনি লিখেন,‘সারি করলাম। ফোন একটা লুকায় রাখছি। কতক্ষণ পারবো জানি না। দোয়া কইরেন। ভালো থাইকেন। আম্মুকে বইলেন টেনশন না করতে।’

দেলোয়ার হোসেন বলেন, সারি করলাম মানে জাহাজটি সোমালিয়ার কোনো ক্যানেলে নিয়ে গিয়েছে। ওদের শীপে ২০ জনের মতো জলদস্যু উঠে গেছে। আরো শতাধিক জলদস্যু রয়েছে আশেপাশে। ওদের নামিয়ে কোথায় বন্দী করা হবে। এখন যদি শিপ কোম্পানি কিংবা সরকার কিছু করে তাহলে হয়তো কোনো ফায়সালা হবে। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত সরকার কিংবা জাহাজ কোম্পানির কেউ তাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি বলেও তিনি জানান।

ছেলের কথা বলতে বলতে আবেগে কণ্ঠ ধরে আসে দেলোয়ার হোসেনের। বললেন, তারেকের মায়ের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারেকের মা হাসিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, অনেকদিন বাড়িতে অবস্থান করে বাড়ির কাজকর্ম করেছে তার ছেলে। সাত বছর থেকে সে রোজা ছাড়ে না। এক ওয়াক্ত নামাও কামাই দেয় না। গত বছরের ২৫ ডিসেম্বর আবার জাহাজে যায়। এবার নাকি ওদের ১০ মাস থাকতে হবে বলেছিল। তার এখন একটাই চাওয়া কিভাবে তাদের বাচ্চাদের ছাড়ানো যায়।

হাসিনা বেগম বলেন,‘আমরা সরকারের কাছে একটাই দাবি জানাচ্ছি, আপনারা দেখেন, কিভাবে আমাদের বাচ্চাদের জীবিত ফিরিয়ে আনা যায়। বাংলাদেশের ২৩টি বাচ্চার মায়ের কোল খা-খা করতেছে।’

ছকড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাধা রানী দাস বলেন,‘আমাদের স্কুলেই পড়াশুনা করেছে তারেক। সে অত্যন্ত ভদ্র এবং বিনয়ী। আমরা চাই আবার সে আমাদের মাঝে ফিরে আসবে। এ ব্যাপারে সরকার যথাযথ ব্যবস্থা নিবে এটিই আমাদের প্রত্যাশা।’

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, আমরা খবরটি জানতে পেরে মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি অপহত ওই জাহাজ কর্মকর্তার পরিবারের সাথে যোগাযোগ রাখতে। তবে ফরিদপুরের একজনের বিষয় নয় এটি। সোমালিয়ার জলদস্যুদের হাতে আটক ২৩ জনকে উদ্ধারেই পররাষ্ট্র মন্ত্রণালয় তৎপর। আশা করছি, দ্রুততম সময়ের মধ্যে তাদের উদ্ধার করতে পারবো। source : nayadiganta


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/