• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বাংলাদেশ-ভারত সহযোগিতা প্রয়োজন : প্রধানমন্ত্রী

Reporter Name / ৪৬৯ Time View
Update : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ ও ভারত ঘনিষ্ঠ প্রতিবেশী হওয়ায় তাদের মধ্যে সহযোগিতা জরুরি। ভারতের সফররত বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবনস্থ কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা এ অঞ্চলে দারিদ্র্যই প্রধান শত্রু উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচনে সর্বোচ্চ সম্পদ ব্যয় করা হচ্ছে। তিনি ভারতীয় বিমানপ্রধানকে আরও বলেন যে বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি (বিএসএমআরএএইউ) প্রতিষ্ঠা করেছে যেখানে নতুন মানবসম্পদ তৈরি হচ্ছে। বৈঠক শেষে এক সংবাদিকদের ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম এ কথা বলেন।
ভারতীয় বিমান বাহিনী প্রধান প্রধানমন্ত্রীকে স্মার্ট বাংলাদেশে স্মার্ট সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলাদেশের ‘ফোর্সেস গোল-২০৩০’ সম্পর্কে কথা বলতে গিয়ে বিবেক রাম চৌধুরী বলেন যে তারা বাংলাদেশ বিমান বাহিনীর কর্মীদের প্রশিক্ষণে সহযোগিতার পাশাপাশি যৌথ মহড়া করার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, বাংলাদেশ বিমান বাহিনীর উন্নতির জন্য তারা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
এ সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/