• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

রাজারবাগ পুলিশ লাইন্স এ ‘পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার

আরিফুজ্জামান (সাগর) / ২০৫ Time View
Update : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন ইউনিটের ১৫০ জন পুলিশ সদস্যের অংশগ্রহণে চলমান পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণ পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।

সোমবার (১০ ফেব্রুয়ারি ২০২৫) সকালে রাজারবাগ পুলিশ লাইন্স এ অনুষ্ঠিত উক্ত প্রশিক্ষণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য, আজ সোমবার মতিঝিল ক্রাইম ডিভিশনের তিনদিন মেয়াদি প্রশিক্ষণের দ্বিতীয় দিনের কার্যক্রম চলছিল। উক্ত প্রশিক্ষণে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় ন্যূনতম বল প্রয়োগের কলাকৌশলের উপর বিভিন্ন সেশন অনুষ্ঠিত হয়।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার বলেন, আমরা ব্রিটিশ পুলিশ নই। আমরা জনগণের পুলিশ। তাই যেকোন জরুরি পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষায় ন্যূনতম শক্তি প্রয়োগের বিভিন্ন কলাকৌশল আমাদের রপ্ত করতে হবে।

ডিএমপি কমিশনার প্রশিক্ষণের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। তিনি প্রশিক্ষণরত প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকগণের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া প্রশিক্ষণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য প্রশিক্ষণ পরিচালনার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন।

উক্ত পরিদর্শনে পুলিশ হেডকোয়ার্টার্স ও ডিএমপির বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/