• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

সিরাজগ‌ঞ্জে মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধরের হত্যা মামলার প্রধান আসামি উৎসব কুমার কুন্ডু’র ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃইয়াছিন আলী / ২৪৬ Time View
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের এইচ.এস.সি দ্বিতীয় বর্ষের মেধাবী শিক্ষার্থী সুপ্রীতি সূত্রধরের হত্যা মামলার প্রধান আসামি উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্তর ফাঁসির দাবিতে মানববন্ধন ক‌রে‌ছে অত্র কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৯ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২ টার দি‌কে সিরাজগঞ্জ মুজির সড়ক ভাসানী কলেজের সামনে এইচ. এস. সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আলিফের নেতৃত্বে, বক্তব্য রাখেন, অত্র কলেজের শিক্ষার্থী সুমনা, স্বা‌ধিন, জিহাদ, আ‌লিফ, স্বর্না , নির্জনা, সিম্ফনি, সা‌কিব আহমেদ, মৌ, নিরব।

মানববন্ধনে বক্তারা বলেন, সুপ্রীতি সূত্রধর একজন মেধাবী শিক্ষার্থী ছিল। প্রতারক প্রেমিক উৎসব কুমার কুন্ডু নির্যাতন করা জন‌্য অকালে তার মৃত্যু হয়। এই মৃত্যু মেনে নেওয়ার মতো নয় আমরা হত্যা কারীদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি যা‌তে এমন দুঃসাহস আর কারো না হয়।

মানববন্ধনে সুপ্রীতি সূত্রধরের পিতা বাবুল কুমার সুত্রধর অভিযোগ করে বলেন, আমাদের অসাধু সনাতনী ধর্মের বেশ কিছু নেতরা হত্যা মামলার রিপোর্টটি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য পাঁয়তারা করছে এটা কোনভাবেই কাম্য নয়। আমরা প্রশাসনের নিকট সুষ্ঠু ও সঠিক বিচার চাই।

এর আ‌গে গত মঙ্গলবার গভীর রাতে কলেজ পড়ুয়া তরুণী সুপ্রীতি সূত্রধর সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তার পাড়া সিরাজী রোডে অবস্থিত গোপাল কুন্ডু বাড়ীতে প্রেমিক উৎসব কুমার কুন্ডু ও তার বড় ভাই সুশান্ত কুন্ডু শান্ত প্ররোচনায় আত্মহত্যা করে। ঘটনার দিন ছাত্র সমন্বয়ক ও এলাকাবাসীর তোপের মুখে পরে প্রেমিক উৎসব কুমার কুন্ডুকে পু‌লিশ আটক করলেও অপর আসামি সুশান্ত কুন্ডু শান্তকে গ্রেফতার না করায় নানাভাবে প্রভাব খাটিয়ে মামলা তুলে নেওয়ার জন্য সুপ্রীতি সূত্রধরের প‌রিবার‌কে হুমকি-ধামকি দিচ্ছে।

মানববন্ধনে সিরাজগঞ্জ মাওলানা ভাসানী ডিগ্রী কলেজের অন্যান্য শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপ‌স্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/