• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম
বিরলের পল্লীতে জমি-জমার বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ারের

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ   / ১৫৯ Time View
Update : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

 

 

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল মেরিন ইঞ্জিনিয়ার শামীম হোসেনের (৩৫)।

 

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এনায়েতপুর কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শামীম টাঙ্গাইল সদরের বেতরাইল ছিলিমপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে ও বেলকুচি উপজেলা ক্ষিদ্রমাটিয়া গ্রামের শাহ আলমের মেয়ের জামাতা।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইঞ্জিনিয়ার শামীম শ্বশুর বাড়ি বেলকুচি থেকে বৃহস্পতিবার ভোরের দিকে এনায়েতপুর হাসপাতাল এলাকায় গিয়েছিলেন। কাজ শেষে মটরসাইকেলযোগে শ্বশুরবাড়ি ফেরার পথে কেজি মোড়স্থ সিলিকা স্কুলের সামনের সড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী যমুনার তীর রক্ষায় ব্যবহৃত ব্লক বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শামীমের মৃত্যু হয়।

 

এ বিষয়ে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী জানান, এ ঘটনায় ট্রাকচালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ট্রাক আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/