• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

কয়েক বছর পর লক্ষ্মীপুরে শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

নাজিম উদ্দিন রানা / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

লক্ষ্মীপুরে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দীর্ঘ কয়েক বছর পর বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে দক্ষিণ তেমুহনী থেকে লক্ষ্মীপুর শহর শিবির শাখার উদ্যোগে র‍্যালি শুরু হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন লক্ষ্মীপুর শহর শিবির শাখার সভাপতি ফরিদ উদ্দিন ও সেক্রেটারী আব্দুল আউয়াল হামদু। এতে লক্ষ্মীপুর শহর শিবির শাখার সাবেক সভাপতি আবিদুর রহমানসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

দলীয় সূত্র জানায়, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের কারণে প্রকাশ্যে মিছিল করা সম্ভহ হয়নি। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা পতন হয়েছে। এতে উম্মুক্ত পরিবেশে ১৭ বছর পর শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিপুলসংখ্যক নেতাকর্মীকে নিয়ে র‍্যালির আয়োজন করা হয়েছে।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন।
তিনি বলেন, শিবির একটি ঐতিহাসিক আদর্শিক সংগঠন। এখানে সন্ত্রাস নেই। নীতি নৈতিকতা নিয়ে শিবির প্রতিষ্ঠিত। গত ১৭বছর আমরা নির্যাতিত নিপিড়ীত হয়েছি। এছাড়া প্রতিষ্ঠার ৪৮বছরে আমরা আমাদের অনেক ভাইকে হারিয়েছি। শত জুলুম নির্যাতনে আমাদের কাজ থেমে থাকে নি।
আমরা অন্তবর্তি সরকারের কাছে আহবান জানাচ্ছি যারা এদেশে খুন, গুম ও সন্ত্রাস কায়েম করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/