• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নববধূকে নিয়ে ফেরার পথে বরের মৃত্যু

Reporter Name / ২৩৩ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নববধূকে নিয়ে ফেরার পথে স্ট্রোক করে জাহিদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে।

জাহিদুল ইসলাম (২৩) কাকিনা ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় বরযাত্রী নিয়ে কালীগঞ্জের চৌধুরীরহাট এলাকায় কনের বাড়িতে পৌঁছান তারা। এরপর বিয়ে পড়ানো শেষে নববধূকে নিয়ে ফেরার পথে জাহিদুল ইসলাম তুষভান্ডার বাজার পার হয়ে রাস্তায় অসুস্থ হয়ে পড়েন।

পরে বরযাত্রীরা তাকে অসুস্থ অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. শাহাবুদ্দিন জানান, ঘটনাটি শুনে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। রোববার রাতে বিয়ে করে ফেরার পথে বর জাহিদুল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে যান। পরে হাসপাতাল নেয়ার পথে তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, নববিবাহিত যুবকের মৃত্যুর বিষয়টি শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/