• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

শীতার্ত আদিবাসীদের মাঝে কম্বল বিতরণ

মোঃ মুসলিম হক বিরল / ২৬৩ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

(দিনাজপুর) প্রতিনিধি

বিরল উপজেলার ৮ নং ধর্মপুর ইউনিয়নের কামদেবপুর রানিপুর আদিবাসী পাড়ায় কম্বল বিতরণ করা হয়।
বিরল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ইশতিয়াক আহমেদের নির্দেশক্রমে ৮ নং ধর্মপুর ইউনিয়ন রানিপুর আদিবাসীদের কম্বল বিতর করা হয়।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) নুর ইসলাম চেয়ারম্যান নিজ ইউনিয়নে আদিবাসীদের মধ্যে কম্বল তুলে দেন।
কম্বল পেয়ে রাজকুমার খুশিতে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার কেউ নাই। টালের (শীতের) মধ্যে কম্বল পাইয়্যে (পেয়ে) খুব উপকার হইলো৷ রাইতে এহন ভালো মতো ঘুমাইবের পারুম (পারবো)।
রাজকুমারের মতো ৫০টি দরিদ্র ও নিম্নআয়ের মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন ৮নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম।
মাঘের এই হাড়কাঁপানো শীতে অস্বস্তিতে থাকা মানুষের জন্য মানবিক এই উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে বিরল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহমেদ ও নুর ইসলাম চেয়ারম্যান সাধারণ মানুষের কাছে।
মঞ্জু রাণী বলেন, চেয়ারম্যান কে অনেক ধন্যবাদ। কম্বল পেয়ে আমরা খুব খুশি।খোঁজখবর নেওয়ার কেউ নেই৷ তিনবেলা কোনোরকম খাবার জুটলেও শীত নিবারনের জন্য ছিলো না তার ভালো কোন শীতবস্ত্র।
নুর ইসলাম চেয়ারম্যান বলেন,, সব সময়ই আমার দরিদ্র জনগণের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এই শীতে অসহায়দের সাহায্য করতে পেরে আমাদের বিরল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক আহমেদ স্যারকে ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি, সমাজের প্রতি আমাদের দায়িত্ব পালন করা আমাদের প্রথম কর্তব্য।

প্রধান অতিথির হিসাবে আছেন,,
দিনাজপুর জেলা বিএনপি’র স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও বিরল উপজেলা যুবদলের আহ্বায়ক ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
গ্রাম মোহাম্মদ নাজমুল হক বিশিষ্ট ঠিকাদার।
জনাব মোঃ হায়াত আলী, সাধারণ সম্পাদক ০৯ নং ওয়ার্ড বিএনপি বিরল, দিনাজপুর।
জনাব মোঃ রহমত আলী, সাধারণ সম্পাদক ৭ নং ওয়ার্ড বিএনপি বিরল, দিনাজপুর।
এছাড়াও ৮ নং ধর্মাপুর ইউনিয়ন পরিষদের সদস্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/