• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে সিআইডি পুলিশের উপর হামলা করে আসামী ছিনতাই

এম এ মোমিন / ২৩৫ Time View
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫

ক্রাইম রিপোর্টার:

ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলার সুমন (২৫) নামে এক অপহরণ মামলার অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে গাড়িতে উঠানোর সময় সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় তারা পুলিশের উপর হামলা ও পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস ভাঙচুর করেন।

রোববার ২-ই ফেব্রুয়ারি বিকাল আনুমানিক ৫:৩০ মিনিট এর সময় ঠাকুরগাঁও এর হরিপুর উপজেলার বনগাঁ বাজার এলাকায় উক্ত ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানতে পারা গেছে, অপহরণ মামলার আসামি সুমনকে গাড়িতে তোলার সময় স্থানীয় ৫ নাম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোস্তফার নেতৃত্বে পুলিশের এই অভিযান ঠেকাতে প্রায় ১৫০- ২০০ জন জনতা বেআইনিভাবে পুলিশের উপর সংঘবদ্ধ হয়। এ সময় তারা উত্তেজিত হয়ে পুলিশের ব্যবহৃত মাইক্রোবাসের চালককে মারধর করে এবং মাইক্রোবাসের সামনের কাঁচ ভেঙে ফেলে। এবং পরবর্তীতে তারা পুলিশকে মারধর করে হেফাজতে থাকা আসামি সুমনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

ঠাকুরগাঁও জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে এস আই জামাল উদ্দিন নেতৃত্বে সিআইডির ৫ সদস্যের একটি দল রানীশংকৈল থানার অপহরণ মামলার আসামি সুমনকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার বনগাঁ বাজার এলাকা থেকে গ্রেফতার করে। তবে তাকে গাড়িতে তুলতে গেলে স্থানীয় শতাধিক লোকজন পুলিশের উপর চড়াও হয় এবং সংঘবদ্ধ ভাবে সিআইডি পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে ছিনিয়ে নিয়ে যাই।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. জাকারিয়া মন্ডল বলেন, অভিযানে অংশ নেওয়া সিআইডি পুলিশের দলটি নিরাপত্তাহীনতার মধ্যে পড়ে গেলে হরিপুর থানায় সহায়তা চাই । পরবর্তীতে রাত ৮:৩০ মিনিট এর দিকে ১১ সদস্যের একটি পুলিশি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। রাত ৯:৪৫ মিনিটে সিআইডির অপারেশন টিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনার পর ঠাকুরগাঁও জেলা সিআইডি পুলিশের সুপার সুমিত চৌধুরী হরিপুর থানায় গিয়ে অভিযানের পুরো বিষয়টি খতিয়ে দেখেন।

পুলিশের একাধিক সূত্র থেকে জানা যায়, ঘটনা সঙ্গে জড়িত ব্যক্তির সনাক্ত করতে তদন্ত চলছে। আসামিকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চলছে এবং হামলায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/