• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

চলতি অর্থবছরে নীলফামারী জেলায় ২২ হাজার নারী প্রশিক্ষণ ও ভাতা পেয়েছে

Reporter Name / ১৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে মহিলাবিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলায় ২২ হাজার ২০২ জন নারীকে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদান করেছে।

প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে মোট চার কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা ভাতা এবং সাত হাজার ১৫৮ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

নীলফামারী জেলা মহিলাবিষয়ক অধিদপ্তর কার্যালয়ের উদ্যোগে মহিলাবিষয়ক অধিদপ্তর বিভিন্ন ট্রেডে এসব নারীকে প্রশিক্ষণ প্রদান করেছে। এখানে এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।

মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং, সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, শো-পিচ অ্যান্ড হ্যান্ডিক্রাফট মেকিং, হ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কস ও বক্স মেকিং অ্যান্ড প্যাকেজিং বিষয়ে মোট তিনশ’ ২০ জন নারীকে হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

নীলফামারী মহিলাবিষয়ক অধিদপ্তরের ভালনারেবল উইমেন বেনেফিট (ভিডব্লিউবি) কর্মসূচির আওতায় আয় বৃদ্ধিমূলক ও দক্ষতা উন্নয়ন বিষয়ে ১৯ হাজার আটশ’ ৮২ জন নারীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। এ ছাড়াও ইনভেষ্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপেমন্ট (আইসিভিজিডি) কর্মসূর অন্তর্ভূক্ত সমন্বিত মানব উন্নয়ন, উদ্যোক্তা উন্নয়ন, বাণিজ্য ভিত্তিক উন্নয়ন, হিসাব শিক্ষা, ভ্যালুচেইন ও বাজার সংযোগ স্থাপন, সামজিক আচরণ পরিবর্তন বিষয়ে দু’হাজার নারীকে প্রশিক্ষণ প্রদান করা হয়।

মহিলাবিষয়ক অধিদপ্তরের এসব প্রশিক্ষণ নারীদের জীবনমান উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে কার্যকর ভূমিকা পালন করছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/