• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

পীরগঞ্জে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র

Reporter Name / ৩১৮ Time View
Update : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের স্মরণে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)’র উদ্যোগে পীরগঞ্জের বাবনপুর কামিল মাদরাসা মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে কম্বল ও চাদর এবং শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।

এসময় অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিপিআরসি’র নির্বাহী চেয়ারম্যান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান।

শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের রংপুর জেলা কো-অর্ডিনেটর এ কে এম জাহিদুল ইসলাম, পিপিআরসি’র ম্যানেজার কমিউনিকেশন জয়ন্ত পাল এবং ব্র্যাক অ্যাডভোকেসি প্রোগ্রামের মো. মুসা মিয়া।

ড. হোসেন জিল্লুর রহমান বলেন, কম্বল ও চাদর বিতরণের মাধ্যমে শীতার্ত মানুষদের সহায়তা এবং স্কুল ব্যাগ প্রদানের মাধ্যমে শিশুদের শিক্ষা উপকরণ সহজলভ্য করার লক্ষ্য নিয়ে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘পিপিআরসি মনে করে এ উদ্যোগটি প্রয়াত আবু সাঈদের স্মৃতি ধারণ করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’এসময় শীতার্ত মানুষের মাঝে ১৫০ টি কম্বল ও ৪ শ’ টি চাদর এবং ১২০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/