• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদপুরে শিক্ষার্থীদের নিয়ে দেশজ সবজি উৎসব

Reporter Name / ২৫৪ Time View
Update : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত প্রতিবেদক : জেলায় শিক্ষার্থীদের স্কুল বেঞ্চে সাজানো সারি সারি সবজির ডালা। সেখানে রয়েছে বিভিন্ন প্রকার দেশীয় সবজি। এসব সবজির নাম এবং বিভিন্ন গুনাগুণ তুলে ধরছে কোমলমতি ক্ষুদে শিক্ষার্থীরা। একজন শিক্ষার্থীর চেনা এবং জানা সবজি সম্পর্কে অপর শিক্ষার্থীকে অবহিত করছে।

সোমবার সকাল ১০ থেকে থেকে দুপুর ১টা পর্যন্ত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয় ব্যতিক্রমী এ দেশীয় সবজি উৎসব।

শিশুদের দেশীয় সবজির প্রতি আকৃষ্ট করতে এবং শরীরের জন্য ক্ষতিকারক চটকদার খাবার থেকে নিরুৎসাহিত করতে ব্যতিক্রমী এক উৎসবের আয়োজন করেছে চাঁদপুর ল্যাবরেটরি স্কুল। ‘বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধাবী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও’ এ স্লোগানকে ধারণ করে আয়োজিত উৎসবে প্রায় ৩০ টির অধিক দেশীয় সবজি নিয়ে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এসব সবজির মধ্যে ছিল-বরবটি, শিম, মটরশুটি, ফুলকপি, ব্রকোলি, কুমড়া, কুমড়া ফুল, কাঁচা কলা, কলা গাছের আইলকা, বিভিন্ন প্রজাতির শাক, ধনে পাতা, লেটুস পাতা, বাঁধাকপি, সজিনা পাতা, লাউ, থানকুনি, গাজর মুলা, শালগম, বিট, গোল আলু, মেটে আলু, পেঁপে, টমেটো, বেগুন, চাল কুমড়া, করলা, কাঁকরোল, ঢেড়শ, পটল, শসা ইত্যাদি।

বিদ্যালয়ের শিক্ষার্থী মিন্ময়ী, মেহজাবিন, তাসরিক আরাফ, অয়ন মজুমদারসহ অন্যরা বলেন, এ উৎসব আয়োজনের ফলে তারা অনেক সবজির সাথে পরিচিত হয়েছে। শুধু তাই নয়, এসব সবজির গুনাগুণ সম্পর্কে নিজেরা জেনেছে এবং অপরকে জানাচ্ছে। সব মিলিয়ে এ আয়োজনটি তাদের অনেক ভালো লেগেছে।

বেশ কয়েকজন অভিভাবক জানান, এমন উৎসবের সাথে তারা এবং শিক্ষার্থীরা আগে কখনো পরিচিত ছিল না। তাছাড়া আমাদের সন্তানরা একসাথে এত সবজি কখনো দেখেওনি। এ উৎসবের মাধ্যমে শিশুরা এতগুলো সবজি সম্পর্কে জানতে পেরেছে। এতে করে শিশুরা সবজি খাওয়ার প্রতি আকৃষ্ট হবে বলে মনে করছেন অভিভাবকরা।

চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের উপাধ্যক্ষ নাজনীন হোসাইন, সহকারী শিক্ষক নুসরাত জাহান বলেন, চাঁদপুরে আমরাই প্রথম সবজি উৎসবের আয়োজন করেছি। ব্যতিক্রমী সবজি উৎসব ঘিরে শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। একসঙ্গে এত সবজি দেখে শিক্ষার্থীরা খুবই আনন্দিত হয়েছে। এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন প্রকারের দেশীয় সবজি চিনতে এবং জানতে পেরেছে।

চাঁদপুর ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, সুস্থ থাকতে প্রতিদিনের পুষ্টির চাহিদা পূরণ করা আবশ্যক। অথচ আমাদের শিশুরা দিনে দিনে চটকদার খাবারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। তারা দেশীয় মাছ, সবজি, ফল খাওয়া থেকে সরে আসছে। অথচ দেশীয় এসব খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন এবং ওষুধী গুনাগুণ থাকে। যা শিশুদের শারীরিক এবং মানসিক বিকাশে অত্যন্ত প্রয়োজনীয়।

চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, লেখক মনিরুজ্জামান বাবলু, কবি ও গল্পকার আশিক বিন রহিম, চাঁদপুর ল্যাবরেটরী স্কুলের সহকারী শিক্ষক বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ শিক্ষার্থী এবং অভিভাবকরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/