• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

চাঁদা না পেয়ে ফতুল্লায় ডাইং ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলা

Reporter Name / ২১২ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : চাঁদা না পেয়ে নারায়নগঞ্জের ফতুল্লার কায়েমপুর এলাকায় ‘একতা’ নামে একটি ডাইং ফ্যাক্টরিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলায় আহত হন প্রতিষ্ঠানটির মালিক সোহাগ মিয়াসহ তার ছেলে তানভির আহমমেদ ইফাত।

প্রত্যক্ষদর্শীরা জানান, কায়েমপুরের পিঠালিপুল এলাকায় সন্ত্রাসী ও মাদকাসক্ত হিসেবে পরিচিত মামুন (২৭) ও মো. সিফাত (২৪) এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে সংঘবদ্ধভাবে শনিবার বিকেলে একতা ডাইংয়ে এসে সোহাগ মিয়ার কাছে চাঁদা দাবি করে। এসময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সোহাগ মিয়াকে শারিরীকভাবে লাঞ্চিত করার পাশাপাশি দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ছেলেকেও আঘাত করে তারা।

হামলার শিকার সোহাগ মিয়া জানান, সন্ত্রাসীরা শুধু হামলা করেই থেমে থাকেনি; তার পরিবারকেও হুমকি দেয় তারা। এ ব্যপারে ফতুল্লা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

হামলার বিষয়ে এই প্রতিবেদকের সঙ্গে ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কথা হলে ঘটনাস্থল পরিদর্শনের জন্য পুলিশের একটি টিম পাঠান তিনি। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথাও জানান এই পুলিশ কর্মকর্তা।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/