• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশের ১১ তম কুড়িগ্রামের তরঙ্গ

রফিকুল ইসলাম রফিক / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫

রফিকুল ইসলাম রফিক কুড়িগ্রাম প্রতিনিধি: মেডিকেল ভর্তি পরীক্ষায় সারা দেশে ১১তম স্হান অর্জন করেছে উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী তৌফিকুর রহমান তরঙ্গ। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস মেডিকেল ভর্তি পরীক্ষায় এই অসামান্য কৃতিত্ব দেখিয়েছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার শান্তিপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান সেলিম এবং গৃহিণী মোছাঃ নাজমিন আক্তার রিতার একমাত্র সন্তান তরঙ্গ।

তরঙ্গের বাবা হাফিজুর রহমান সেলিম পেশায় একজন শিক্ষক হলেও তিনি একজন আদর্শবান অভিভাবক। ছেলের সাফল্যে তিনি আবেগাপ্লুত। তার মা মোছাঃ নাজমিন আক্তার রিতা বলেন, “ছোটবেলা থেকেই ছেলে
তরঙ্গকে আমরা মানবিক হতে শিখিয়েছি। তার বড় স্বপ্ন ছিল ডাক্তার হয়ে মানুষের সেবা করা।”
এর আগে, তরঙ্গ এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ড থেকে সে ১৫ তম স্থান অর্জন করেছিল। তার এই অসামান্য সাফল্যের জন্য এলাকাবাসী গর্বিত।
তরঙ্গ জানায়, ” সকলের দোয়ায় দেশ সেরা ডাক্তার হয়ে সর্বস্তরের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করবো।”

রফিকুল ইসলাম রফিক
কুড়িগ্রাম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/