• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

যশোরে তিনদিন ব্যাপী গুড়ের মেলা

Reporter Name / ১৯৮ Time View
Update : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

বাংলার দূত প্রতিবেদক : জেলার চৌগাছা উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ থেকে তিনদিন ব্যাপী খেজুর গুড়ের মেলা শুরু হয়েছে।

আজ বুধবার বেলা ১১টায় চৌগাছা উপজেলা প্রশাসন চত্ত্বরে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা, যশোর প্রেসক্লাবে সভাপতি জাহিদ হাসান টুকুনসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

যশোরের চৌগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তৃতীয়বারের মতো আয়োজিত এ মেলার প্রথম দিনেই দর্শনার্থী ও ক্রেতাদের ঢল নেমেছে।

তিনদিন ব্যাপী গুড়মেলায় উপজেলার অর্ধ শতাধিক গাছি তাদের উৎপাদিত গুড় ও পাটালি নিয়ে স্টল দিয়েছেন। পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা খেজুর গুড় ও পাটালির তৈরি বিভিন্ন রকমের পিঠার স্টল দিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম বলেন, যশোরের খেজুরের গুড় ইতিমধ্যেই ‘জিআই’ পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। যশোরের এই ঐতিহ্যকে সারাদেশে ছড়িয়ে দিতে প্রতিবছর উপজেলা প্রশাসনের উদ্যোগে গুড় মেলার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি খেজুর গুড় উৎপাদনের সাথে যাতে আরও বেশি উদ্যোক্তা জড়িত হন সেই চেষ্টা করা হচ্ছে।
বাংলার দূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/