• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কুমিল্লায় সেনাবাহিনীর হাতে অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক

Reporter Name / ২৫৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত প্রতিবেদক : কুমিল্লায় দুটি বিদেশি অস্ত্র ও দেশীয় বিভিন্ন অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার রাতে নগরীর অশোকতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নগরীর অশোকতলা এলাকার মৃত মোবারক আলীর ছেলে জাকির হোসেন (৩৮) ও একই এলাকার মৃত আব্দুল আলীর ছেলে লিটন (৪২)। পরে তাদেরকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর ২৩ বীরের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাদমানের নেতৃত্বে জাকির হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জাকির হোসেনকে জিজ্ঞাসাবাদ করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তার গ্যারেজের টিনশেড থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়।

পরে জাকিরের দেয়া তথ্যের ভিত্তিতে ২৩ বীরের দল রাতভর অভিযান চালিয়ে সন্ত্রাসী লিটনকে (৪২) তার বাড়ি থেকে আটক করা হয়। এসময় লিটনের কাছ থেকে আরেকটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চীনা চাপাতি, দুটি চীনা কুঠার, একটি চীনা চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/