• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

মাঝ নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ৩

Reporter Name / ২০২ Time View
Update : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

বাংলারদূত প্রতিবেদক : মুন্সিগঞ্জের গজারিয়ার মেঘনা নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ১ জন। এ দুর্ঘটনায় নাঈম নামে একজন নিখোঁজ রয়েছেন। এর আগে বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে ধারণা করা হলেও এখন দুই স্পিডবোটের সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন-গুয়াগাছিয়া ইউনিয়নের মামুন বেপারীর ছেলে অদুদ বেপারী (৩৫) এবং একই এলাকার মো. বাবুল (৩৮) ও মুন্সীগঞ্জ সদর উপজেলার জাজিরা সৈয়দপুর গ্রামের আবুল হোসেন গাজীর ছেলে মাহমুদ গাজী (৩৫) ।

গজারিয়ায় নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অন্ধকার এবং কুয়াশার কারণে হয়তো এক স্পিডবোট অন্যদিকে দেখতে না পাওয়ার কারণে দুটি স্পিডবোটে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। পরে স্থানীয় লোকজন ও জেলেরা সংঘর্ষের শব্দ পেয়ে ঘটনাস্থলে যায়। সংবাদ পেয়ে নৌ পুলিশও ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তবে এ ঘটনায় দুর্ঘটনা কবলিত স্পিডবোট দুটি পাওয়া যায়নি এবং স্পিডবোট দুটি রাতে এখানে কি করছিলো বা কোথা থেকে এসেছে এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সায়মা আক্তার জানান, রাত সাড়ে দশটার দিকে তিনজনকে আমাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে দুইজন মৃত ছিলেন। আবদুল হালীম (৩৪) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/