• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মঠবাড়িয়ায় ব্ল্যাকমেইল চক্রের ফাঁদে ব্যবসায়ী, নগ্ন ভিডিও করে মুক্তিপণ দাবি জাতীয় স্মৃতিসৌধে স্পীকার ও ডেপুটি স্পীকারের শ্রদ্ধা নিবেদন নড়াইলে ছাগলকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধ নিহত

নেত্রকোনায় ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ

Reporter Name / ১৭৭ Time View
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : চলতি বছরে ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষা আবাদ হয়েছে। যা গত তিন বছরে নেত্রকোনায় সরিষার আবাদ বেড়েছে অর্ধেকেরও বেশি । গত ২০২১ সালে জেলায় সরিষার আবাদ হয়েছিল ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে।

সোমবার নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নূরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সরিষা মূলত কৃষকদের জন্য একটি বোনাস ফসল। কারণ, আমন ধান কেটে ঘরে তোলার পর থেকে বোরো আবাদের আগমুহূর্ত পর্যন্ত সাধারণত কৃষকদের বেশির ভাগ ফসলি জমিই পতিত থাকে। এ সময়টাতে পতিত জমিতে সরিষা চাষ খুবই লাভজনক। কৃষকরা চাইলে এ সময়ে অল্প শ্রমে ও খরচে সরিষা আবাদ করে বেশ লাভবান হতে পারেন।

তিনি আরও বলেন, আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে সব সময়ই সরিষা চাষে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছি। তাদের নানারকম পরামর্শ দিয়ে আসছি। কৃষকদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি সরকারি প্রণোদনা প্রদান করছি। যে কারণে দিন দিন কৃষকরা সরিষা আবাদে আগ্রহী হয়ে উঠছেন এবং আগের তুলনায় বর্তমানে সরিষার আবাদ গত তিন বছরে অর্ধেকেরও বেশি আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে।

জেলার হাওর এলাকা মদন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাবিবুর রহমান বলেন, আমার উপজেলায় এবার সরিষার আবাদ খুব ভালো হয়েছে। আশা করছি, বাম্পার ফলন হবে। আমরা সরিষা চাষীদের বীজ ও সার প্রণোদনা দিয়েছি।

জেলার আটপাড়া উপজেলার চারিয়া গ্রামের কৃষক ফয়সাল মিয়া বলেন, আমার এক একর জমিতে সরিষা চাষ করেছি। সরিষা আবাদ খুবই সহজ। খরচও তেমন নাই। বাজারে সরিষার চাহিদা ও দাম বেশি। ফসল ভালো হয়েছে। তাই এবার ভালো লাভবান হব বলে আশা করছি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্যমতে, জেলার ১০টি উপজেলায় এ বছর ১৩ হাজার ৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এরমধ্যে জেলার সদর উপজেলায় ২ হাজার হেক্টর, পূর্বধলা উপজেলায় ২ হাজার ৬৮৫ হেক্টর, দুর্গাপুর উপজেলায় ৬০০ হেক্টর, কলমাকান্দা উপজেলায় ১ হাজার ৫০ হেক্টর, মোহনগঞ্জ উপজেলায় ৫৩২ হেক্টর, বারহাট্টা উপজেলায় ৬৭৫ হেক্টর, কেন্দুয়া উপজেলায় ১ হাজার ৪৭৮, আটপাড়া উপজেলায় ৮৫০ হেক্টর, মদন উপজেলায় ২ হাজার ১০ হেক্টর এবং খালিয়াজুরী উপজেলায় ৩৭০ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/