• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পুকুরে বিষ প্রয়োগে ১৫ লাখ টাকার মাছ মেরেছে দুষ্কৃত কিছু ব্যক্তি

আবু বকর সিদ্দিক স্বপন / ৩৪০ Time View
Update : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আবু বকর সিদ্দিক স্বপন, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গা জেলার আলডাঙ্গায় পুকুরে বিষ প্রয়োগ , ভুসিমাল লটপাট , বি এন পির অফিস ভাংচুর দুইবার পকুর থেকে মাছ ধরে নিয়ে যাওয়ার পরে এবার রামদিয়া কায়াতপাড়া ৫ একর মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ১৫ লক্ষ টাকার মাছ মেরে ফেলা হয়েছে। শুক্রবার রাতের আধারে আলমডাঙ্গা রামদিয়া কায়তপাড়া পুকুরে এই ঘটনাটি ঘটেছে। মাছের চাষের মালিক মোছাঃ কহিনুর বেগম বলেন, গ্রামের মৃত ইদ্রিসের ছেলে হালিম,সেলিম ও মৃত ছামছদ্দিন এর ছেলে সনেট ও তারেক সহ অজ্ঞত ২০/৩০ জন হরিণাকুন্ডু থানাধীন নারায়কান্দি মৌজায় ২৪/১২/২০২৪ ইং তারিখে জোর পূর্বক পাহারাদারকে বেধে রেখে পুকুরে থাকা প্রায় ১০ লক্ষ টাকা মাছ ও পুকুরের পাশে থাকা হাসমুরগি ধরে নিয়ে যাওয়া সহ বিপুল পরিমানের কলাগাছের ক্ষয় ক্ষতি করেন। পরবর্তীতে হরিণাকুন্ডু থানা পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের সহয়তা কিছু মাছ ধরে বিক্রয় করা হয়েছে বলে জানিয়েছে কহিনুর বেগম।

২৮/১২/২০২৪ ইং তারিখের শনিবার বিকাল ০৪:১০ ঘটিকায় কহিনুর বেগম সহ তাহার পরিবারের লোকজন কায়েতপাড়া ভাই ভাই এন্টারপ্রাইজ থেকে মাছের খাবার ও ভুসি মাল আনার সময় কিছু দুষকৃত ব্যক্তিগন তাদের উপর হামলা করেন ও জেলা বি এন পির সাধারণ সম্পাদকের ছবি ভাংচুর সহ অফিসের আসবাস পত্র নষ্ট করে চলিয়া যায়। এবং তাদেরকে বেধড়ক মারপিঠ করে কোহিনুর বেগমকে গোডাউনের মধ্যে আটকে রেখে ১০ বস্তা ভুসিমাল লুট করে নিয়ে চলে যায় । দেশীয় অস্ত্রের ভয়ে কেউ কোন কথা বলতে সাহস পায়না। জানা গেছে, কায়েত পাড়া জমি জায়গাকে কেন্দ্র করিয়া খুন এর পর থেকে বিভিন্ন জায়গায় এসব লুটপাট চালাচ্ছে বলে জানিয়েছে অভিযোগ কারী ব্যক্তিরা। খুনের সাথে জড়িত নয় এমন ব্যক্তিদের নামে মিথ্যা মাললা দায়ের করিয়া বিভিন্ন ধরনের হয়রানি করছে বলে জানা গেছে। এই বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি বলেন, আমরা জানি এবং আইনি প্রক্রিয়া চলমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/