• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

দিনাজপুরে শীতের তীব্রতা বেড়েছে, হেড-লাইট জ্বালিয়ে চলছে যানবাহন

Reporter Name / ২৮২ Time View
Update : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : জেলায় শীতের তীব্রতা বেড়েছে, হেড-লাইট জ্বালিয়ে চলছে যানবাহন। গত কয়েকদিন ধরে কমে যাচ্ছে রাতের তাপমাত্রা। তবে কিছুটা স্বস্তি মিলছে দিনের বেলা। রাতের হিমশীতল ঠান্ডা বাতাসের কারণে এ জেলায় শীতের তীব্রতা বেড়ে গেছে। তবে গত কয়েক দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে।

আজ শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শুক্রবার এ জেলায় সর্ব নিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত দু’দিনে তাপমাত্রা সর্বনিম্ন একই অবস্থানে রয়েছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কুয়াশা না থাকলেও বইছে হিমেল বাতাস। আগুন জ্বালিয়ে শীত থেকে বাঁচার চেষ্টা করছেন শহর ও গ্রামের সাধারণ মানুষ। কনকনে শীতে মানুষ কিছুটা কাহিল হয়ে পরেছে। শীতের কারণে জরুরি কাজ ছাড়া মানুষ বাড়ি থেকে বের হচ্ছে না। তবে পরিবারের চাহিদা মেটাতে অনেকেই শীত উপেক্ষা করে কাজের সন্ধানে ছুটছেন। তীব্র শীতে অনেকটাই জনশূন্য হয়ে পড়েছে ব্যস্ততম সড়ক ও হাট-বাজার গুলো। দিনের বেলা হালকা সূর্যের দেখা মিললেও শীতের কারণে কাজে যাচ্ছেন না অনেকেই।

ভোরে ঘন কুয়াশা থাকায় জেলার সড়ক গুলোতে হেড-লাইট জ্বালিয়ে যান-বাহান গুলোকে চলাচল করতে দেখা গেছে। শীতের কারণে হাসপাতাল গুলোতে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা। বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

জেলা সিভিল সার্জন ডা. আসিফ ফিরদৌস বলেন, শীতজনিত রোগীর সংখ্যা জেলার ১৩ টি উপজেলাতে বেড়ে গেছে। সরকারি ভাবে স্বাস্থ্য কর্মীরা গ্রাম অঞ্চলের নিয়োমিত পরিদর্শনে শীতজনিত রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শীতজনিত কারণে চিকিৎসা সেবার মান বাড়ানো হয়েছে। বিশেষ করে সর্দি জ্বর কাশি ও শিশুদের নিউমোনিয়া রোগ বেশি হচ্ছে বলে তিনি জানান।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, এ পর্যন্ত জেলার ১৩ টি উপজেলায় প্রায় ২৩ হাজার পিস কম্বল বিতরণ করা হয়েছে। জরুরী শীত বস্ত্রের চাহিদায় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে ই-মেইল বার্তা প্রেরণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিত্তবান জনসাধারণ ও বিভিন্ন বেসরকারি সাহায্য সংস্থা গুলোকে শীতার্ত মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণের জন্য আহ্বান জানানো হয়েছে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/