• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

বিশ্ববিদ্যালয়ের নাম দেখেই হামলা, প্রক্টরসহ আহত ৩

Reporter Name / ৩৫৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪

 

 

পিরোজপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবিপি) প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বলেশ্বর ঘাটের শহীদ স্মৃতিস্তম্ভে ফেস্টুন-ব্যানারসহ পুষ্পমাল্য অর্পণের আগে এ ঘটনা ঘটে। ফেস্টুন-ব্যানার রেখে পুষ্পমাল্য অর্পণ করে শহরের একটি হোটেলে নাশতা খেতে গেলে আবারও প্রক্টরসহ শিক্ষার্থীদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রক্টরসহ দুই ছাত্র আহত হন। আহতরা হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মুসা খান, ছাত্র ইশতিয়াক আহমেদ ও তাওহীদ খলিফা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুশাহিদ হোসেন তালুকদার বলেন, ‘প্রক্টরসহ আমাদের শিক্ষার্থীরা মহান বিজয় দিবসে শহীদদের শ্রদ্ধা জানাতে পুরাতন খেয়াঘাটের শহীদ বেদিতে যাই। বিশ্ববিদ্যালয়ের নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেখে কিছু লোকজন গালাগাল করে। তারা আমাদের ওপর তেড়ে এসে ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলতে চাইলে আমরা নিজেরাই তা খুলে ফেলি।’

তিনি আরো বলেন, ‘পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে থাকা সব ব্যানার ও ফেস্টুন খুলে শহীদ বেদিতে ফুল দিই। পরে স্থানীয় একটি হোটেলে নাশতার জন্য গেলে সেখানে আমাদের ওপর অকর্কিত হামলা করে ওই সব লোকজন। এ ঘটনায় আমাদের প্রক্টরসহ দুজন গুরুতর আহত হন। পরে পুলিশ এসে আমাদের উদ্ধার করে।’

তিনি জানান, আহতরা পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ হামলার ঘটনায় উপাচার্য (ভিসি) স্যার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ব্যানার ও ফেস্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম থাকায় সন্ত্রাসীরা এ হামলা করে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষার্থীদের ওপর রাজনৈতিক দলের নেতাকর্মীরাই হামলা করেছে বলে দাবি করেন তারা।

পিরোজপুর সদর থানার ওসি আব্দুস সোবাহান জানান, এ হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার ড. মো. শহীদুল ইসলাম বাদী হয়ে ৩০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে মামলা করেন। এ ঘটনার জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য মাঠে কাজ করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/