• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

বরগুনায় আলু চাষীরা ব্যস্ত সময় পার করছেন

Reporter Name / ১৯৪ Time View
Update : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : জেলার উপজেলাগুলোতে আলু চাষীরা আলু ক্ষেত প্রস্তুতসহ বীজ বপনে ব্যস্ত সময় পার করছে। গত বছর আলুতে লাভের পরিমাণ বেশি হওয়ায় নতুন করে অনেক কৃষকই ঝুঁকেছেন আলু চাষে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের মধ্যে আলু চাষে বরগুনার অবস্থান তৃতীয়। এ বছর বরগুনায় ৯শ ৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বরগুনা সদর উপজেলায় ১শ ৪০, পাথরঘাটায় ৫শ ৪০, বামনা ৩৫, বেতাগী ১শ ২৮, আমতলী ৬২ ও তালতলীতে ৭০ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতোমধ্যে জেলার ৬ উপজেলায় ১শ ৫৯ হেক্টর জমিতে আলু আবাদ সম্পন্ন করেছেন কৃষকরা।

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম জানিয়েছেন, বরগুনা জেলায় ছয়টি উপজেলার মধ্যে পাথরঘাটায় আলুর চাষ বেশি হয়। পাথরঘাটায় সব থেকে বেশি বীজের চাহিদা রয়েছে। বরগুনায় বীজ সংকট এবং দাম বৃদ্ধি তেমন হয়নি। আশা করি বরগুনা জেলায় যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জন করা সম্ভব হবে। পাথরঘাটায় একটি কোল্ডস্টোরেজ থাকলেও তা শুরু থেকেই চালু করা যায়নি। আমরা চাই এখানে কোল্ডস্টোরেজ স্থাপন করা হোক, তাহলে এ অঞ্চলের কৃষকরা লাভবান হবেন।

বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম জানান, কৃষকরা যাতে ন্যায্যমূল্যে বীজ পায় সে লক্ষ্যে উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি ও উপজেলা নির্বাহী অফিসারের যৌথ উদ্যোগে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/