• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ব্রিকসকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

Reporter Name / ২৪১ Time View
Update : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত আন্তর্জাতিক ডেস্ক : নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকসকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিকাশমান অর্থনীতির জোট ব্রিকসের সদস্য রাষ্ট্রগুলো যদি নতুন মুদ্রানীতি আনতে চায়, তাহলে তাদের ওপর ১শ’ ভাগ শুল্ক আরোপ করা হবে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় ৩০ নভেম্বর, শনিবার নিজের ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই হুমকি দিয়েছেন তিনি।

এক পোস্ট বার্তায় ট্রাম্প লিখেছেন, ‘ব্রিকসের সদস্য দেশগুলোর কাছ থেকে আমরা নিশ্চয়তা চাই যে, তারা নতুন একটি মুদ্রানীতি তৈরি করবে না। অথবা এমন আর কোনো মুদ্রাকে সমর্থন করবে না। যা শক্তিশালী মার্কিন ডলারকে প্রভাবিত করে। এই প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে ‘তাদের ১শ’ শতাংশ শুল্কের মোকাবেলা করতে হবে।’

ডোনাল্ড ট্রাম্প আরো লিখেছেন, ব্রিকস সদস্য দেশ গুলো যদি তার কথা না শোনে তাহলে, ‘চমৎকার অর্থনীতির দেশ যুক্ত্রাষ্ট্রে তাদের পণ্যে বিক্রিকে বিদায় জানাতে হবে।’ তিনি বলেন, ‘শুষে নেয়ার জন্য তাদেরকে আরেকটি দেশ খুঁজতে হবে।’
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/