• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় বিএনপি’র আনন্দ মিছিল

Reporter Name / ২৩৫ Time View
Update : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : আলোচিত একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল আসামীকে খালাস দেয়ায় বগুড়ায় তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি। আজ বেলা সাড়ে ১২টায় নবাববাড়ীস্থ দলীয় কার্যালয় থেকে বগুড়া জেলা বিএনপি’র আনন্দ মিছিলটি সাতমাথা হয়ে শহর প্রদক্ষিণ করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা।

সমাবেশে বক্তারা বলেন, মিথ্যাভাবে আওয়ামীলীগ সরকারের সাজানো একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানসহ সকল নেতৃবৃন্দকে আসামী করা হয়েছিল।আজ হাইকোর্ট সেই মিথ্যা মামলায় তারেক রহমানসহ সকাল আসামীকে বেকসুর খালাস দিয়েছে। শেখ হাসিনার সরকার তারেক রহমানকে জেলে পাঠতে একের পর এক মিথ্যা মামলা দিয়েছে। তারেক রহমানের নামে যত মিথ্যা মামলা আছে অবিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে এবং তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে, বিএনপি সকল ষড়াযন্ত্রের মোকাবিলা করতে প্রস্তুত। সমাবেশে শেষে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সকল নেতৃবৃন্দ মুক্তি পাওয়ায় শুকরিয়া আদায় করে দোয়া ও মোনাজাত করেন নেতাকর্মীরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এম আর স্বাধীন, অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, মাফতুন আহমেদ খান রুবেল, সাংগঠনিক সম্পাদক শহিদ উন নবী সালাম, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, জেলা বিএনপি নেতা শাহাদৎ হোসেন, সোলাইমান আলী, জেলা যুবদলের সাবেক আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি, সাধারণ সম্পাদক আদিল সাহরিয়ার গোর্কী, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান, শহর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক জামিলুর রহমান শাওন, সদস্য সচিব হোসেন আলী, সদর উপজেলা যুবদলের আহবায়ক অতুল চন্দ্র দাস, শহর ছাত্রদলের সভাপতি এসএম রাঙ্গা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন প্রমুখ।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/