• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন প্রিয়াঙ্কা

Reporter Name / ৩০৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

বাংলারদূত আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে আজ সকালে শপথ গ্রহণ করেছেন। লোকসভার সদস্য হিসেবে এবারই প্রথম এমপি নির্বাচিত হন প্রিয়াঙ্কা। এনডিটিভি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই এই খবর জানিয়েছে।

স্পিকার ওম বিড়লা এবং অন্যান্য সংসদ সদস্যদের উপস্থিতিতে প্রিয়াঙ্কা লোকসভায় শপথবাক্য পাঠ করেন।

প্রিয়াঙ্কার (৫২) শপথ গ্রহণের মধ্য দিয়ে গান্ধী পরিবারের তিনজন সংসদ সদস্য হলেন। ভাই রাহুল গান্ধীর ছেড়ে দেয়া আসন থেকে উপ নির্বাচনে জয়ী হন তিনি। রাহুল দুইটি আসনে জয়ী হন। রাহুল ওয়েনাদ ও উত্তর প্রদেশের রায়বেরলি আসন থেকে নির্বাচিত হয়ে ওয়েনাদের আসনটি ছেড়ে দিলে সেখান থেকে প্রিয়াঙ্কা উপ নির্বাচনে প্রার্থী হন।

প্রিয়াঙ্কার প্রতিদ্বন্দ্বী ছিলেন ১৬ জন। এরমধ্যে কংগ্রেসের প্রিয়াঙ্কা, সিপিআইয়ের সত্যান মোকেরি ও বিজেপি’র নভ্যা হরিদাস ছিলেন প্রধান তিন প্রতিদ্বন্দ্বী।

প্রিয়াঙ্কার শপথ গ্রহণের বিশেষ মুহূর্তে লোকসভার গ্যালারিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে ভাই রাহুল গান্ধী ও স্বামী রবার্ট ভদ্র উপস্থিত ছিলেন।

এদিকে ‘ডেকান হেলাল্ডের’ এক প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা নির্বাচনে ৪ লাখ ১০ হাজার ৯শ’ ৩১ ভোটের বিশাল ব্যবধানে বিজয়ী হন। গত সাধারণ নির্বাচনের তুলনায় ভোটারের উপস্থিতি ৯ শতাংশ কম হওয়া সত্বেও প্রিয়াঙ্কার প্রাপ্ত ভোটের হার ৬৫ শতাংশ।
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/