• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

Reporter Name / ৩৪৮ Time View
Update : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

বাংলারদূত প্রতিবেদক : বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতা এবং হিন্দু-মুসলিমসহ জাতি ধর্ম নির্বিশেষ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (২৭ নভেম্বর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

পরে প্রধান উপদেষ্টরা প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে বলেন, ‘অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীকে শান্ত থাকতে বলেছেন এবং শান্তি ও জাতীয় ঐক্যের বার্তা দিয়েছেন।’

বৈঠকে বিএনপির পক্ষ থেকেও জাতীয় ঐক্যের কথা বলা হয়েছে বলে উল্লেখ করেন শফিকুল আলম।

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ড এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানান প্রেস সচিব। তিনি বলেন, ‘এ বিষয়ে যা যা করার দরকার, সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে।’

প্রেস সচিব জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) ইতোমধ্যে ৩৩ জনকে আটক করেছে। এর মধ্যে সাইফুল ইসলাম হত্যার ভিডিও দেখে সন্দেহভাজন ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে। সংঘর্ষ ও হামলার ঘটনায় ২১ জন এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৬ জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধিলে ছিলেন- দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ।

সূত্র: বাসস
বাংলারদূত/এআর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/