• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ধামইরহাটে জব ফেয়ারের মাধ্যমে প্রবাসী কর্মী নির্বাচন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি / ১৪২ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

 

নওগাঁর ধামইরহাটে সরকারি ভাবে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে বোয়েসেল নৈত্তিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিতের লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়েসেল এর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী। উক্ত কর্মশালায় বোয়েসেলের মহাব্যবস্থাপক এবিএম আব্দুল হালিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুজ্জামান সরদারসহ বোয়েসেলের বিভিন্ন প্রর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী জানান, বাংলাদেশ সরকারের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে বোয়েসেল। বোয়েসেল দালাল বিহীন সর্বদা প্রান্তিক জণগনের জন্য নৈতিক নিরাপদ ও সাশ্রয়ী অভিবাসন নিশ্চিত করে থাকে। আর্থিক ও জীবন ঝুঁকি ছাড়া অভিবাসন কেরিয়ার গঠনে সর্বদা সততার সহিত কাজ করে যাচ্ছে বোয়েসেল। উক্ত কর্মসংস্থান বিষয়ক অবহিতকরণ কর্মশালায় শতাধীক নারী পুরুষ অংশগ্রহণ করেন।

 

 

মোঃ নুর সাইদ, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি

তাং ২১/১১/২৪ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/