• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

কিশোরগঞ্জে যুবদল নেতা আটক

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: নিজাম উদ্দীন  / ১৮৯ Time View
Update : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

 

 

শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ কিশোরগঞ্জ জেলার  বাজিতপুর উপজেলার যুবদলের আহ্বায়ককে আটক করে আইনশৃঙ্গলা বাহিনী৷ জানা যায়

কিশোরগঞ্জের বাজিতপুরে আগ্নেয়াস্ত্রসহ উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল খায়েরকে আটক করা হয়েছে।গ্রেপ্তারের  খবর পেয়ে তাকে বহিষ্কার করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটি।

মঙ্গলবার গভীর  রাতে যৌথবাহিনী উপজেলার হিলচিয়া ইউনিয়নের খনারচর এলাকায় বিষেশ অভিযান চালিয়ে তাকে আটক করে বলে জানান বাজিতপুর থানার ওসি মুরাদ হাসান।

জানা যায় বুধবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে আবুল খায়েরকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয় বলে জানান কিশোরগঞ্জ জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ।

দীর্ঘদিনধরে আবুল খায়েরের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগ এনে কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলামের নির্দেশে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত হয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এই বিষয়ে ওসি মুরাদ হাসান বলেন, মঙ্গলবার রাতে সেনাবাহিনী পরিচালিত যৌথ অভিযানে একটি দেশি বন্দুকসহ আবুল খায়েরকে আটক করা হয়। পরবর্তীতে তাকে বাজিতপুর থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/