• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

পাকুন্দিয়ায় নবান্ন উৎসব উদযাপন

আসাউজ্জামান জুয়েল / ২০৬ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

আসাউজ্জামান জুয়েল জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
নানা আয়োজনের মধ্য দিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নবান্ন উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উদ্যোগে গতকাল শনিবার বিকেলে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা এলাকায় এ উৎসবের আয়োজন করা হয়। প্রতি বছর বাংলা অগ্রাহায়ণ মাসের ১ম দিন আমন ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করা হয়ে থাকে।

এ উপলক্ষে হারিয়ে য়াওয়া গ্রামীণ ঐতিহ্য ‘কপালে গামছা বেঁধে ও মাথায় বাশের তৈরি টুপি’ পড়ে আমন ক্ষেতে ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসব শুরু করা হয়। এসময় পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বিল্লাল হোসেন উপস্থিত থেকে নিজে ধান কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

পরে উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের খামা নতুন বাজার এলাকায় আঙ্গিয়াদী, খামা বøকের কৃষকদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভা করা হয়। সভায় বোরো আবাদের জন্য কৃষকদের সরকারী বিভিন্ন সহযোগিতার কথা বলা হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর-ই-আলম কৃষকের অতীত এবং বর্তমানের বিভিন্ন অবস্থা তুলে ধরেন।

তিনি জানান, আগামী বোরো মৌসুমে সরকারী ব্যবস্থাপনায় খামা এবং আঙ্গিয়াদী গ্রামের ৫০ একর জমিতে মেশিনের সাহায্যে ধানের চারা রোপন করা হবে। বীজতলা থেকে শুরু করে চারা রোপন করা পর্য়ন্ত কৃষক বিনামূল্য সকল সুবিধা পাবেন। আর এতে প্রাথমিকভাবে ৪ হাজার পাঁচশত প্লাষ্টিকের তৈরি ট্রেতে মেশিনের সাহায্যে চারা রোপনের প্রস্তুতি নেয়ার কথা বলেন।

পস্তুতিমূলক সভায় উপসহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বিল্লাল হোসেন। এসময়
নারান্দী-আগরপাট্রা ব্লকের উপসহকারী কর্মকর্তা আমিনুল ইসলাম শামীম, কৃষি সম্প্রসারণ পাকুন্দিয়া অফিসে কর্মরত কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/