• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বিরলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও তারেক রহমান এর মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারের দাবিতে জনসমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

মোঃ মুসলিম হক বিরল / ১৯৫ Time View
Update : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মোঃ মুসলিম হক বিরল, (দিনাজপুর) প্রতিনিধি//

বিরলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান এর মিথ্যা মামলাসমূহ প্রত্যাহারের দাবিতে জনসমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
রোববার সন্ধ্যায় বিরলের শহরগ্রাম ইউনিয়নের ফুলবাড়ী হাটে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর- ২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি’র মনোনয়ন প্রার্থী জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী। ইউনিয়ন বিএনপি’র সহসভাপতি সালেহ উর রহমান মন্টু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নূর জামাল হোসেন (সোনাহার), সহসভাপতি মোঃ ইস্কান্দার হাসান, দপ্তর সম্পাদক ও উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, উপজেলা কৃষকদলের সহসভাপতি মিজানুর রহমান, পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ মামুন, উপজেলা শ্রমিকদলের আহ্বায়ক একরামুল হক চুন্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি জহুরুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী, ওয়ার্ড বিএনপি’র সভাপতি আমিনুল ইসলাম, স্বেচ্ছা সেবকদলের সভাপতি তানজিমুল ইসলাম, কৃষকদলের সিনিয়র সহসভাপতি কামরুজ্জামান কামু প্রমূখ।
অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপি’র উপদেষ্টা রুহুল আমিন, সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন জুয়েল, পৌর শ্রমিকদলের সভাপতি সাইফুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
জনসমাবেশে বক্তব্য শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/