• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

সিরাজগঞ্জে আ’লীগ নেতাকে গণপিটুনির পর কারাগারে

মোঃইয়াছিন আলী সিরাজ গঞ্জ / ২০৪ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে যুবদল নেতা রঞ্জুসহ ৩ হত্যা মামলায় সাবেক পিপি আওয়ামীলীগ নেতা

বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানকে (৭০) গ্রেফতার করা হয়েছে। সোমবার বিকেলে
কঠোর নিরাপত্তায় তাকে আদালতে হাজির করা হয় এবং পুলিশ তার বিরুদ্ধে ১০
দিনের রিমান্ডের আবেদন করেন। বিজ্ঞ আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ
দিয়েছেন। সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার দুপুরের দিকে সিরাজগঞ্জ জেলা ও
দায়রা জজ আদালতের সাবেক পিপি ওই নেতা ঢাকার বাসা থেকে দলীয়
কর্মসূচিতে অংশ নিতে গিয়ে আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
আওয়ামী বিরোধীদের গণপিটুনির শিকার হন। এ গণপিটুনির পর পল্টন থানা
পুলিশে সোপর্দ করা হয়। এ গণপিটুনির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তিনি শহীদ নূর হোসেন দিবসের দলীয়
কর্মসূচিতে অংশ নিতে শনিবার রাতে ঢাকার বাসা থেকে বের হয়ে যান। রাতে
তিনি বাসায় না ফিরে রোববার দুপুরে ওই কেন্দ্রীয় আওয়ামীলীগ কার্যালয়ের
আওয়ামীবিরোধী বিক্ষোভের মধ্যে ঢুকে নিজেকে মুক্তিযোদ্ধা দাবি করে জয়
বাংলা শ্লোগান দিয়ে শেখ হাসিনা আসবেন বলতে থাকেন। এ সময়
বিক্ষোভকারীরা তাকে বেধড়ক পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। তাকে
সোমবার সকালে সিরাজগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়েছে। তিনি
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সিরাজগঞ্জে যুবদল-ছাত্রদলের ৩ নেতাকর্মী
নিহতের মামলার এজাহারনামীয় আসামি। বিকেলে তাকে কঠোর নিরাপত্তায়
সিরাজগঞ্জ জুডিশিয়াল আদালতে হাজির করা হলে বিজ্ঞ আদালত তাকে কারাগারে
প্রেরণের নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/