• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন

মোঃ মুসলিম হক‌ বিরল / ২৪৫ Time View
Update : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি
বিরলে ৫৩ তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- বিষয়ক প্রতিপাদ্য নিয়ে এবার দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য সমবায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে র‌্যালি শেষে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা। উপজেলা সমবায় অফিসার মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার জিয়াউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (কালব) এর চেয়ারম্যান একরাম হোসেন তালুকদার, বিরল কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন এর চেয়ারম্যান লুৎফর রহমান চৌধূরী। সমবায়ীদের মধ্যে বিত্তহীন ভাগ্যদ্বয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড (বিভিএস) এর সদস্য আব্দুস সাত্তার, শংকরপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতি এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক মোঃ শাহিন হাওলাদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/