• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

মোঃ মুসলিম হক‌ বিরল / ২৫৪ Time View
Update : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি//
বিরলের আজিমপুর ইউনিয়নের চৌরঙ্গী যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে রোববার সকালে সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের মাঠে মরহুম আব্দুল মঈদ চৌধুরী (লালু চেয়ারম্যান) স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট-২০২৪ এর শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর-২ (বিরল বোচাগঞ্জ) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ (কালু)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজ সেবক বুলু মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন, সহসভাপতি ইস্কান্দার হাসান, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু, টুর্ণামেন্ট এর আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য নিজামুল ইসলাম, সদস্য সচিব নুর ইসলাম, কোষাধ্যক্ষ নাসির ইসলাম, সদস্য রিপন ইসলাম, কাজল, সুমন, লাতিফুর, রাজু, রায়াহান প্রমুখ। টুর্ণামেন্টে নশিপুর একতা ক্লাব ও লালবাগ ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বীতা করেন। ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল- শ্লোগানে বক্তারা যুবসমাজের অবক্ষয় রোধে ক্রীড়া ক্ষেত্রে মনোনিবেশ এর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/