• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ জেলা সংবাদ সম্মেলন

মোঃ আবুল বাসার সাইফুল / ১৭৪ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার

২৬ অক্টোবর শনিবার যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যােগে নারায়ণগঞ্জ থেকে সকল রুটে বাসভাড়া কমানো ও ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করার দাবিতে ধারাবাহিক আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে সংবাদ সম্মেলন।
সংগঠনের আহবায়ক রাফিউর রাব্বী’র সভাপতিত্বে
তিনি লিখিত বক্তব্যে বলেন, যুগের পর যুগ ধরে সারা দেশে গণপরিহন নিয়ে এক অরাজক পরিস্থিতি বহাল রয়েছে। দেশে সরকার পরিবর্তন হলেও পরিবহন সেক্টরে অরাজকতা দূর হচ্ছেনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান পরিবহন খাত থেকে ২৪ হাজার কোটি টাকা চাঁদাবাজি করেছে। গত ৫ আগস্টের পূর্বে পরিবহন খাত শেখ হাসিনা ও তার সিন্ডিকেটের মাফিয়া চক্র চাঁদাবাজি করেছে তারা এখন পলাতক রয়েছে। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্য পরিবহন সেক্টর অন্য কোন চাঁদাবাজ বা গডফাদারের হাতে যেন জিম্মি হয়ে না পড়ে।
সংবাদ সম্মেলনে তারা নিম্নোক্ত ৩ দফা দাবি তুলে ধরেন:-
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস ভাড়া ৫৫ টাকার পরিবর্তে ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা- পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে।
নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া বর্তমানে ৭৫ টাকার পরিবর্তে ৬০ টাকা এবং অন্যান্য বেসরকারি এসি বাসের ভাড়া ৬৫ টাকা নির্ধারণ করতে হবে।
সংবাদ সম্মেলন থেকে তারা দাবিসমুহ আদায় না হওয়া পর্যন্ত নিম্নবর্ণিত কর্মসূচি ঘোষনা করেন:-
২৯ অক্টোবর বিকাল ৪ টায় চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপী লিফলেট বিতরণ।
৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণা ও মতবিনিময়।
১ থেকে ৯ নভেম্বর ছাত্র শ্রমিক, শিক্ষক, নারীসহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তি, নাগরিক ও সংগঠনের সাথে মতবিনিময়।
৯ নভেম্বর ৪ টায় চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মিছিল।
১০ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ঘাট ও বাজারে পথা সভা।
১৫ নভেম্বর ১৫০০ ঘটিকায় চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ।
১৬ নভেম্বর চাষাড়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল।
১৭ নভেম্বর সকাল ৬টা-২ টা পর্যন্ত অর্ধ দিবস সর্বাত্মক হরতাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/