• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
দেবিদ্বারে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার-ফেস্টুন ছাপানো, প্রেস মালিক গ্রেপ্তার বিরলের কালিয়াগঞ্জে চোখের ছানি পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত নবীনগরে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে কলেজছাত্রীর মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায় এলিজাবেথকে সংবর্ধনা ও SIP-এর ক্ষুদে গ্র্যাজুয়েটদের নিয়ে বর্ণাঢ্য আয়োজন বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন বিচারকের বিরুদ্ধে কুৎসা রটনা; ব্যারিস্টার সারোয়ারকে হাইকোর্টে তলব আমন ধান ৬৫ টাকা ও আতপ চাল ৪৮ টাকা কেজি দরে সংগ্রহের সিদ্ধান্ত ঠাকুরগাঁওয়ে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া ওয়ারিশান সনদ নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

বিরলে মারপিট করে জমি দখলের অভিযোগ

Reporter Name / ২৮৯ Time View
Update : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

বিরল প্রতিনিধি
দিনাজপুরের বিরলে  মারপিট করে জোর পূর্বক জমি দখলের অভিযোগ।

জানা যায় উপজেলার মংগলপুর ইউনিয়নের শিকারপুরের মৃত টুয়াল মোহাম্মদের ছেলে মোঃ খতের আলী (৫৭) দীর্ঘদিন ধরে পৈত্রিক সূত্রে পাওয়া সম্পত্তিতে গাছ গাছালি ও ঘর করে ভোগ দখল করেন। গত ১১ অক্টোবর সকালে প্রতিবেশী মৃত কেকা মোহাম্মদের ছেলে মমতাজ আলীর নেতৃত্বে বেশ কয়েক জন জমিতে মাটি খনন ও গাছের ডালপালা কাটতে যায়। এমতাবস্থায় খতের আলীর ছেলে মোঃ সিদ্দিকুর রহমান (৩৮) মৌখিক ভাবে তাদের  মাটি ও গাছের ডাল কাটতে নিষেধ করলে। দখল কারীরা দা, কোদাল, হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি সোঠা নিয়ে হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও জখম করে। হামলার সময় পিতা খতের আলী ও মা সন্তানকে রক্ষা করতে গেলে। খতের আলীকেও গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যা ও তার স্ত্রী এলোপাথারী মারপিটে অজ্ঞান করে ফেলে। পরে গুরুতর আহত অবস্থায় বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে। তারা ইটের বসত বাড়ীর মেইন গেইটে তালা মেরে বাড়ী ও ঘর জবর দখল করে।

অভিযোগের প্রেক্ষিতে এলাকায় গিয়ে জানা যায় স্থানীয় অনেকেই মারামারির ঘটনা অবগত আছেন বলে জানান। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান মমতাজ আলী রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় আওয়ামিলীগ দলীয় নেতা কর্মী সহ সাবেক ও বর্তমান ইউ পি চেয়ারম্যানদের নিয়ে শালিশে বসলেও মীমাংসায় খতের আলীর কোন জমি পাননি মমতাজ আলী। বর্তমান মঙ্লপুর ইউ পি চেয়ারম্যান আবুল কাশেম ঘটনা সম্পর্কে অবগত হয়েছেন। কিন্তু তারই আবেদনে

মীমাংসা হওয়ার পর আবারও জমির মালিকানা দাবী করাটা অযৌক্তিক। দীর্ঘ দিন ধরে জমি খতের আলী ভোগ দখল করেন। নতুন করে মারপিট করে জমি দখলের পায়তারা করা অন্যায়।

অভিযুক্তদের মধ্যে অভিযুক্ত ভাতিজা মামুনের সাথে  মুঠো ফোনে যোগাযোগ করলে মারা মারি বা ধাক্কাধাক্কির ঘটনা স্বীকার করে বলেন থানার পরামর্শে বিষয়টি মীমাংসার প্রক্রিয়া চলমান বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/