• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

মেলায় অশ্লীল নৃত্যের অপরাধে ১০ জনের কারাদন্ড

মোঃইয়াছিন আলী / ২৫৬ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মোঃইয়াছিন আলী

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী মেলায় যাদু প্রদর্শনীর নামে অশ্লীল নৃত্য প্রদর্শনের অপরাধে ১০ জনকে ১৫ দিনের কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অভিসার (ভারপ্রাপ্ত) সাবরিন আক্তারের মঙ্গলবার ভোর রাতে এ কারাদন্ডাদেশ দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সোনামুখীতে প্রায় ৩’শ বছর ধরে মাসব্যাপী কাঠের আসবাবপত্রের মেলা বসে। এরই ধারাবাহিকতায় এ বছরে মেলা শুরু হয়। ওই মেলার বাইরে যাদু প্রদর্শনীর সাইনবোর্ড ঝুলিয়ে ভিতরে অশ্লীল নৃত্য প্রদর্শন করে। এ নৃত্যু উপভোগের জন্য টিকিট বিক্রি করে জনসমাগম সৃষ্টি করা হয়। আওয়ামীলীগ নেতারা গত ৫ আগষ্টের পর গা-ঢাকা দেয়ায় স্থানীয় প্রভাবশালী কয়েক নেতার সহযোগিতায় মেলায় ৪টি প্যান্ডেল স্থাপন করে অশ্লীলতা চালানো হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সেনাবাহিনী ও এনএসআই সদস্যরা যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে অশ্লীল নৃত্য পরিবেশনের সময় নৃত্য শিল্পী, কমিটির সদস্য ও দর্শকসহ দেড় শতাধিক ব্যক্তিকে আটক করা হয় এবং প্যান্ডেলগুলো ভেঙ্গে ফেলা হয়েছে। আটকদের মধ্যে অশ্লীলতার সঙ্গে জড়িত থাকার অপরাধে ১০ জনকে ১৫ দিন করে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। এ অভিযানে এনএসআইয়ের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন ও সেনা ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/