• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

বিরলে সাংবাদিকদের সাথে জেলা বিএনপি’র সহসভাপতি মোজাহারুল ইসলাম এর মতবিনিময় অনুষ্ঠিত

মুসলিম হক‌ বিরল / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

মোঃ মুসলিম হক‌ বিরল (দিনাজপুর) প্রতিনিধি
সোমবার (২১ অক্টোবর) বিকেলে বিরল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের বিএনপি’র আগামীদিনে মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহসভাপতি মোঃ মোজাহারুল ইসলাম। এ সময় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ হাকিম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান, যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু ইমরান প্রধান, পৌরযুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান, মাহফিজুর রহমান, উপজেলা তাঁতীদলের সদস্য মাসুদ প্রমূখ।
জেলা বিএনপি’র সহসভাপতি মোঃ মোজাহারুল ইসলাম বিরল প্রেসক্লাবের ধ্বংসস্তুপ দেখে দুঃখ প্রকাশ করে বলেন, এটা যে সংবাদ প্রচারের জায়গা ছিল ধ্বংসস্তুপ দেখে মনে হচ্ছে না। বিগত সময়ে এটি যারা পরিচালনা করেছিল তাদের আচরণের কারণেই মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ এই ধ্বংসস্তুপ। প্রেসক্লাবের নতুন দায়িত্বপ্রাপ্তদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ভবিষ্যতে যেন সাংবাদিকদের কোন কর্মকান্ডে আর কখনো এমন ক্ষোভের বহিঃপ্রকাশ না ঘটে। তিনি আরো বলেন বিএনপি জামাত আওয়ামী লীগ যারাই হোক না কেন সত্য সংবাদ টা যেন তুলে ধরা হয়। বাংলাদেশের প্রায় প্রতিটি মানুষই সকাল হলেই খবরের খোঁজে পেপার পত্রিকা খুঁজতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার আমলে মানুষ আগ্রহই হারিয়ে ফেলেছিলো। সাংবাদিকদের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, সত্য সংবাদ তুলে ধরে আগামীতে যেন সংবাদের প্রতি মানুষের আগ্রহ এবং আস্থা ফিরে সংবাদ পড়ে আত্মতৃপ্তি পায়।
প্রেসক্লাব শুধু সাংবাদিকদের নয় ব্যবসায়ী রাজনীতিবিদ সার্বজনীন একটি প্রতিষ্ঠান। যেখান থেকে সমাজের সকল প্রকার সঙ্গতি অসঙ্গতি তুলে ধরা হয়। সর্বস্তরের মানুষের আশ্রয়স্থল হল এই প্রেসক্লাব। বক্তব্যের শেষে তিনি সমাজের বিত্তবান রাজনীতিবিদসহ সকলের প্রতি এই প্রেসক্লাবটি সংস্কারের জন্য সহযোগিতার উদাত্ত্ব আহবান জানান। এ সময় তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগিতার কথা ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় সভাপত্ত্বি করেন প্রেস ক্লাবের আহ্বায়ক আতিউর রহমান ও সঞ্চালনা করেন সদস্য সচিব তাজুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/