• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি ঝিনাইদহে শিশু হত্যার দায়ে একমাত্র নারী আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডেঙ্গুতে প্রাণ গেল ৬ জনের, শনাক্ত ১ হাজার ২৯৮

Reporter Name / ২৫১ Time View
Update : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রতিদিনই আক্রান্তদের অনেক মৃত্যুবরণ করছেন। সবশেষ ২৪ ঘণ্টার প্রাপ্ত তথ্য অনুযায়ী, আরও ৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে দেশে। সেইসঙ্গে নতুন করে ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন এক হাজার ২৯৮ জন।

 

রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

 

প্রাপ্ত তথ্যানুযায়ী, সবশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ জনের মধ্যে ৫ জনই রাজধানীর বাসিন্দা। এদের মধ্যে চারজন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)। বাকি একজন মারা গেছেন চট্টগ্রামে।

 

এছাড়া, ডেঙ্গুতে নতুন আক্রান্ত ১২৯৮ জনের মধ্যে ৭৫০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যেখানে ৪৬৮ জন রাজধানীর। এছাড়া গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৯৬ জন, খুলনায় ১৪৬ জন, বরিশালে ৮৩ জন, রাজশাহীতে ৪২, ময়মনসিংহে ৩৮, রংপুরে ৩৬ এবং সিলেটে ৭ জন ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছেন।

২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয় ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/