• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

জামালপুরে পাওয়ার প্ল্যান্টে ডাকাতরা নিয়ে গেছে ৬ কোটি টাকার মালামাল

মাসুদুর রহমান / ১৫৮ Time View
Update : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

মাসুদুর রহমান : জামালপুরে সিকদার গ্রুপের মুতিয়ার পাওয়ার প্যাক কোম্পানীর ১০০ মেগওয়াট বিদ্যুৎ কেন্দ্রে (পাওয়ার প্লান্ট) এ ডাকাতি করে প্রায় ৬ কোটি টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা । সোমবার (৭ অক্টোবর ) বিষয়টি নিশ্চিত করেছেন প্ল্যান্টে ম্যানেজার আলমগীর হোসেন।

জানা যায় , জামালপুরে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্র পাওয়ার প্যাক মুতিয়ারায় ২০১৬ সালের ২৯ নভেম্বর বিদ্যুৎ উৎপাদন শুরু করে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১ মার্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উদ্বোধন করেন। জ্বালানি সংকটে গত ২০২২ সালে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। উৎপাদন বন্ধ থাকলেও পাওয়ার প্লানটিতে নিরাপত্তা ব্যবস্থা ছিল খুবই জোড়ালো। পাকা দেয়াল, কাঁটাতারের বেড়া, সিসিটিভি ক্যামেরা ও ১৫ জন আনসার সদস্য ও ৭জন কর্মকর্তা কর্মচারীর কড়া পাহারা থাকতো সর্বদা।
পাওয়ার প্লান সুত্রে জানা যায়, জামালপুর পৌরসভার শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র মুতিয়ারা পাওয়ার প্ল্যান্টে বুধবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে সাতটার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্যদের হাতপা বেঁধে ফেলে। এরপর প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীকেও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রেখে রাতভর লুটপাট চালায় ডাকাতরা। প্ল্যান্টে ভেতরে থাকা কয়েকটি কনটেইনার থেকে মূল্যবান কেবল ও অন্যান্য যন্ত্রাংশ, সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে ডাকাতরা। পরদিন ভোরে ডাকাতরা চলে গেলে শিফট ইনচার্জ ফয়সাল হক ভোর ৫ টায় প্ল্যান্টের ম্যানেজার আলমগীর হোসেনকে অবগত করেন। ঘটনার পর পরই সংবাদ পেয়ে পুলিশ, র‌্যাব,সেনাবাহিনী সহ সকল গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন । সংবাদ পেয়ে পাওয়ার প্লান্টের হেড অফিসের পাওয়ার ডিভিশনের  ইঞ্জিনিয়ার সোহেল রানা, ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন, একাউন্স ম্যানেজার নাসির উদ্দিন সহ ৪ জনের একটি টিম পরিদর্শনে আসেন। সেদিনই  পাওয়ার প্ল্যান্টের ম্যানেজার আলমগীর হোসেন বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।
পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসারের পিসি দেলোয়ার হোসেন জানান , আমি নতুন যোগদান করেছি । আমি তেমন কিছু জানি না । ডাকাতি হয়েছে এমন কথা শুনেছি ।
এদিকে  ডাকাতদের হাতে আহত ইলেকট্রিকশিয়ান  মোঃ নাজমুল হাসান নিহান জানান , হঠাৎ ডাকাতরা ভিতরে প্রবেশ করে আনসার সদস্যদের বেধে ফেলে । পরে আমাদের চোখ হাত বেধে একটি ভবনে নিয়ে যায় । সেখানে আমাদের মারধুর করেছিল ।

সোমবার (৭ অক্টোবর)  দুপুর ১২:২০ মিনিটে  প্ল্যান্টের ম্যানেজার আলমগীর হোসেন মুঠোফোনে  জানান,  ৪ সেপ্টেম্বর পাওয়ার প্ল্যান্টে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে একদল ডাকাত অস্ত্রের মুখে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত-পা বেঁধে ফেলে। এরপর প্ল্যান্টে ভেতরে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদেরও অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রাখে ভাংচুর এবং প্রায় ছয় কোটি টাকার নতুন কেবল সহ বিভিন্ন মালামাল ডাকাতি করে ফযর নামাযের আগে চলে যায় । আমি বাদী হয়ে মামলা করেছি। দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবী জানাই ।
এ বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ ফয়সল আতিক জানান, গভীরভাবে তদন্ত করে খুব দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করা হবে।

মাসুদুর রহমান
০১৯৭৮৫০৫২৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/