• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমারে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

সোহেল রানা / ১৮০ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

সোহেল রানা, ডোমারঃ

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতি সভা ও সরকারিভাবে প্রত্যেক মণ্ডপের জন্য বরাদ্দকৃত চালের ডিও বিতরণ করা হয়েছে।

রবিবার (৬ অক্টোবর) সকালে উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়।

ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাজমুল আলম বিপিএএ এর সভাপতিত্বে, এসময় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল ইসলাম।
অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন-সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর লিটন মাহমুদ, আনসার-ভিডিপির উপজেলা প্রশিক্ষক মোঃ রুবেল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু, সাধারণ সম্পাদক মোঃ আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি মোঃ আনিছুর রহমান আনু, সাধারণ সম্পাদক মোঃ মোজাফফর আলী, নীলফামারী জেলা জামায়াতে ইসলামীর আমীর মুহাম্মদ আব্দুর রশীদ প্রমুখ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং উপজেলার সকল পূজামণ্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ডোমার উপজেলার প্রতিটি মণ্ডপের জন্য ৫০০ কেজি করে চালের ডিও প্রদান করা হয়। এবং দুর্গা পূজা উদযাপনের লক্ষে ব্যাপক আলোচনা সাপেক্ষে নানান সিদ্ধান্ত গ্রহন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/