• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
থানায় ঢুকে ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনেই সাংবাদিকদের পেটালেন সন্ত্রাসীরা ঝিনাইদহ টু চুয়াডাঙ্গা মহাসড়কে আলমসাধু উল্টে নিহত ১, আহত ৩ নবীনগরের কথা পত্রিকার অনলাইন সংস্করণের শুভ উদ্বোধন প্রিন্ট সংস্করণ প্রকাশে অর্থনৈতিক সহযোগিতার আশ্বাস পাঠক-শুভানুধ্যায়ীদের গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জুলাই বিপ্লবের বেনিফিসিয়ারি বিএনপি গাদ্দারি করছে- মিয়া গোলাম পরওয়ার দুদকের তদন্তে হাইকোর্টের স্থগিতাদেশ- আদালতে ব্যাখ্যা দিলেন তদন্ত কর্মকর্তা শহীদ আবু সাঈদকে স্মরণে কলারোয়ায় জামায়াতের র‍্যালি ও আলোচনা সভা লোকগীতিতে সারা দেশে প্রথম, প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক পেল সখীপুরের অনয়া ​বারবার সতর্কতার পরও অবহেলা: এডিস মশার লার্ভা পাওয়ায় ৫ মামলায় ৩১ হাজার টাকা জরিমানা ডিএসসিসির ঝিনাইদহে পুলিশের অভিযানে আটক, পরে মুক্তি—এএসআইয়ের বক্তব্য ঘিরে প্রশ্ন

ফরিদা ফারহানা গীতিকার বাংলাদেশ বেতার টেলিভিশন ঢাকা

মোঃ আবুল বাসার সাইফুল / ১৫৭ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মোঃ আবুল বাসার সাইফুল স্টাফ রিপোটার

বিশিষ্ট কণ্ঠশিল্পী ও সুরকার এবং সংগীত পরিচালক বাংলাদেশ ঢাকা রাজু আহমেদ ও তার লেখা গান গেয়েছেন বাংলাদেশ বেতার আগারগাঁও ঢাকা হোম সার্ভিসে
টাংগাইলের লাল মাটির মধুপুরে আমার বেড়ে ওঠা, আমি ক্লাস সেভেন থেকে ছড়া,কবিতা লিখা শুরু করি।প্রথম কবিতা ছাপা হয় টাংগাইলের স্থানীয় প্রত্রিকায়।
ক্লাস নাইন থেকে গান লেখায় আগ্রহী হই রেডিওতে সব গুনী গীতিকবিদের গান শুনে।বাংলাদেশ টেলিভিশনে ২০১০ সালে গীতিকবি হিসেবে তালিকাভুক্ত হই,সেই সাথে বেলাল খান এবং এফ এ সুমন ভাইয়ার সাথে একটা অ্যালবামে গান লেখার সুযোগ পাই। তারপর বেশ কিছু কাজ করার সুযোগ পাই প্রয়াত সংগীত পরিচালক ফরিদ আহমেদ স্যারের সাথে,উনার সাথে ধারাবাহিক নাটক,একক নাটকের গান সেই সাথে অনেক একক গানের কাজ করেছি।যেমন “পহেলা বৈশাখ” শিরোনামে গান গেয়েছেন কন্ঠশিল্পী রোমানা ইসলাম,”প্রেমের গল্প ” শিরোনামে গান গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী আসিফ আকবর এবং পলি শায়ন্তনী আপু। এই গানটি বেশ সাড়া পেয়েছে।
এছাড়াও আমার লেখা গান গেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী প্রতীক হাসান,শাহারিয়ার রাফাত,রূপম,বাবুল রেজা ও শাহানাজ বাবু। গানগুলির সুর ও সংগীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ।
এছাড়াও এম কে বাশার বেশ কয়েকটি গান গেয়েছেন অ্যালবামের জন্য।

২০২০ সালে বাংলাদেশ বেতারে গীতিকবি হিসেবে তালিকাভুক্ত হয়েছি।

অনেক গুণী শিল্পী এবং সংগীত পরিচালকের সাথে গান নিয়ে কাজ করা হয়েছে। তারমধ্যে বরেণ্য সংগীত পরিচালক দেবেন্দ্রনাথ চ্যাটার্জি সুরে গান গেয়েছেন কণ্ঠশিল্পী জুলি শরমেলী,এজানুর রহমান।

সংগীত পরিচালক ফয়সাল আহমেদের সুরে গান গেয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ রহমান লাবনী।

সংগীত পরিচালক কাজী দেলোয়ার হোসেনের সুরেও অনেকে আমার লেখা গান গেয়েছেন।

এছাড়াও সাব্বির জামানের সুরে কামাল আহমেদ এবং অবন্তী সিথী,অশোক পালের সুরে কামাল আহমেদ এবং সানিয়া সুলতানা লিজা, ইবনে রাজনের সুরে সুজানা রুপা,রিচার্ড কিশোরের সুরে গান গেয়েছেন সাঈদ হোসেন।

গত ঈদে “ভাগ্য বিবি” শিরোনামে একটি নাটকের গান লিখেছি। গানটি গেয়েছেন, সুর এবং সংগীত পরিচালনা করেছেন এস কে শানু।

প্রচারের অপেক্ষায় আছে কন্ঠশিল্পী মোমিন বিশ্বাস এবং স্মরণ এর গাওয়া একটি মিষ্টি ডুয়েট গান,এই গানের সুর ও সংগীত করেছেন এস আই খোকন।
আরও আছে প্রচারের অপেক্ষায় আমার একটি ফোক গান,গানটি গেয়েছেন সংগীত পরিচালক কাজী দেলোয়ার হোসেন।
গুণী সংগীত পরিচালক সাদেক আলীর সুর ও সংগীত তে কণ্ঠশিল্পী বাবুল রেজা ও জান্নাত ই রুম্মান তিথী গেয়েছেন ডুয়েট গান..

গান লেখার সাথে দশটি কবিতার বই ও প্রকাশিত হয়েছে।এছাড়াও নিয়মিত বিভিন্ন দৈনিক পত্রিকায় কবিতা প্রকাশিত হচ্ছে।

কবিতার বইগুলি:
*স্বপ্ন অথবা ভালবাসা ২০১০
*আকাশী রঙের মন ২০১৩
*এ্যালকেমি ২০১৭
*সিক্ত রসায়নে দ্রোহ ২০১৮
*হৃদয়ে সেতু বন্ধন ২০১৮
*বিচ্যুত রসায়নে সুরভী  ২০১৯……


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/