• বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
শিরোনাম
সখীপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল নিরাপদ ঈদ যাত্রা ও শান্তিপূর্ণ ঈদ উদযাপন নিশ্চিতকল্পে সারা দেশে সেনাবাহিনীর কার্যক্রম পরিচালনা হরিপুরে, গোবিন্দপুর আল-ফালাহ ফাউন্ডেশনের উদ্যেগে অসহায় দুস্তদের মাঝে ঈদের সামগ্রী বিতরণ দি সানরাইজ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মহেশপুরে ট্রাকচাপায় নারী নিহত, আহত ছেলে; চালক পলাতক প্যারোলে মুক্তি পেয়ে হাতকড়া পরে বাবার জানাজায় ছেলে হলিধানীতে এক হৃদয়বিদারক ঘটনায় নিভে গেলো এক নিষ্পাপ প্রাণের আলো। সিরাজগঞ্জ উল্লাপাড়ায় জোর পূর্বক ভিজিএফ কার্ড নেওয়ার চেষ্টা! অবসরে গেলেন র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান এবং এসবির অতিরিক্ত আইজি মোঃ গোলাম রসুল নাগরপুর প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল: শান্তি ও ঐক্যের বার্তা

পিরোজপুরে সাবেক কাউন্সিলরের বাড়ি থেকে এয়ারগান উদ্ধার

মো. শামীম হোসাইন / ১২৭ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মো. শামীম হোসাইন, স্টাফ রিপোর্টার

পিরোজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাবেক কাউন্সিলর জালাল ফকিরের বাড়ি থেকে একটি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রাম থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সেনাবাহিনীর মেজর জাহিদ ও জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খানের সমন্বয়ে সেনা, পুলিশ ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে জেলার সদর উপজেলার শারিকতলা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত কাসেম ফকিরের ছেলে জালাল ফকিরের বসত ঘর (বিল্ডিং) থেকে এয়ারগানটি উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খান বলেন, অভিযানের বিষয়ে জানতে পেয়ে জালাল ফকির পালিয়ে যায়। সে পিরোজপুর পৌর সভার সাবেক কাউন্সিলর। তার বিরুদ্ধে সদর থানায় চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে এবং এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। অবৈধ অস্ত্রের রাখায় তার বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/