• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

জামালপুরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিলো দুর্বৃত্তরা

মাসুদুর রহমান / ১৭৭ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মাসুদুর রহমান : জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার নলছিয়া এ কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের জানালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আলমারি ভেঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (৫ অক্টোবর) রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে । বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কিছু কাগজ পত্র পুড়ে ছায় হয়ে যায় ৷ পরে স্থানীয়রা আগুন দেখে পানি ছিটিয়ে আগুন নিভিয়ে ফেলেন৷ তবে বিদ্যালয়ে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। রবিবার (৬ অক্টোবর) সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটি এম বাবুল। তিনি জানান, হঠাৎ শনিবার রাতে আমাকে একজন কল দিয়ে জানিয়েছে কে বা কারা যেন বিদ্যালয়ের টিনসেট অফিসের কক্ষে প্রবেশ করে আলমারি তালা ভেঙ্গে গুরুত্বপূর্ণ কাগজ পত্র আগুন ধরিয়ে দিয়েছে৷ সঠিক তদন্তের মাধ্যমে ঘটনা কারীদের আইনের আওতায় নিয়ে আনার দাবী জানাচ্ছি৷

অভিভাবকরা জানান, রাত ১০ টার সময় দুর্বৃত্তরা এসে ওই বিদ্যালয়ের টিনসেট অফিস কক্ষের আলমারি ভেঙ্গে কাগজপত্র বের করে আগুন ধরিয়ে দেয়। স্থানীয়রা কক্ষের ভেতর ধোয়া উড়তে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিভিয়ে ফেলেন। ঘটনা যারাই করুক না কেন, আইনের আওতায় নিয়ে আনার জোর দাবী জানাই।

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুল আমীনকে মুঠোফোনে কল দেওয়া হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি৷

কথা হলে মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহীনুর আলম দুপুর ১২ টা ৩৩ মিনিটে মুঠোফোনে জানান, বিল্ডিং এর পাশে টিনসেট কক্ষে কে বা কারা যেন আগুন ধরিয়ে দিয়েছিল। আমি সংবাদ পেয়েই তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো লিখিত অভিযোগ পায়নি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷

মাসুদুর রহমান
০১৯৭৮৫০৫২৪৪


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/