• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ডোমারে শারীরিক শিক্ষা সমিতির কমিটি গঠন

সোহেল রানা / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সোহেল রানা,ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারির ডোমারে শারীরিক শিক্ষা সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে আজ। এতে সভাপতি নির্বাচিত হয় পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক হারুন অর রশিদ।

বৃহস্পতিবার (৩রা অক্টোবর) সকালে উপজেলার স্কাউট ভবনে উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলামের সভাপতিত্বে জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া সমিতির এর আয়োজনে অনুষ্ঠিত এক জরুরী সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়। যার অনুমোদন উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম।
নতুন কমিটির উপদেষ্টামণ্ডলী সদস্যরা হলেন-উপজেলা একাডেমিক সুপার ভাইজার সাফিউল ইসলাম, বিনয় রায়, ও আব্দুর রাজ্জাক ডাকুয়া।

শারীরিক শিক্ষা সমিতির নতুন কমিটির নির্বাচিত নেতৃবৃন্দরা হলেন-সভাপতি নির্বাচিত হয় পশ্চিম বোড়াগাড়ী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক হারুন অর রশিদ, সাংগঠনিক সম্পাদক জোড়াবাড়ী দাখিল মাদ্রাসার শারীরিক শিক্ষার শিক্ষক বাবলু হক,কোষাধক্ষ্য তারাবোধ রায়, প্রচার সম্পাদক নিতাই চন্দ্র রায়, প্রকাশনা সম্পাদক হাসান আলী, ক্রীড়া সম্পাদক মোজাফফর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মমতাজ শামীমা সুলতানা, দপ্তর সম্পাদক অনাথ চন্দ্র রায়, কমিটি গঠন শেষে ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম মহোদয়ের সাথে ফুলেল শুভেচছা বিনিময় করেন ডোমার উপজেলা শারীরিক শিক্ষা সমিতির সকল সদস্যগণ। উপজেলা নির্বাহী অফিসার জনাব নাজমুল আলম মহোদয় সকলকে স্বাগত জানিয়ে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, নতুন কমিটির উপদেষ্টা মণ্ডলীর ০৩ জন সদস্য ও কার্যকরী কমিটির মোট ২৩ জন সদস্যকে বিভিন্ন পদে নির্বাচিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/