• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

ভারতে অবৈধভাবে প্রবেশের সময় ৪ বাংলাদেশি আটক

আব্দুর রাজ্জাক ডিমলা / ১৮৬ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

আব্দুর রাজ্জাক ডিমলা, নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ বাংলাদেশি যুবকদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আটকৃতরা হলেন, দিনাজপুর জেলার খানাসামা থানার খামাতপাড়া গ্রামের বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১), দূর্গা রায়ের ছেলে তপন রায় (২১), প্রমোদ চন্দ্র রায়ের ছেলে খনিজ রায় (২৬), কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। বিজিবি সদস্যরা আটকৃতদের জিজ্ঞাসাবাদ করিলে তাদের নাম ঠিকানা প্রকাশ করে এবং পাসপোর্ট কিংবা বৈধ কোন কাগজ পত্র দেখাতে পারে নাই।

বিজিবি জানায়,উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ ভাবে পার্শ্ববর্তী দেশ ভারতে অনুপ্রবেশের সময়,কালীগঞ্জ বিজিবি ক্যাম্পের সদস্যরা ০৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী যুবককে আটক করেছে ।

ডিমলা থানাধীন কালীগঞ্জ সীমান্ত নামক স্থানে বিজিবি সদস্যরা ৭৯৪ নং পিলারের ১০০ গজ দুরে বাংলাদেশের অভ্যন্তরে টহল ডিউটিতে থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে ৪ জন সনাতন ধর্মাবলম্বী বাংলাদেশী ৪যুবক কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে।এসময় হাবিলদার ফারুকুজ্জামান সহ সঙ্গীয় ফোর্স তাদেরকে আটক করে।

এসময় বিজিবি সদস্যরা তাদের দেহ তল্লাসী করে বাংলাদেশী ২৫,১৭০ টাকা, ভারতীয় ১৬০ রুপি, দুইটি চার্জার,একটি ব্লুটুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েট ফোন,দুইটি এনআইডি কার্ড,একটি জন্ম নিবন্ধন জব্দ করে।অনুমান দুই টার সমায় ডিমলা থানায় সোর্পদ করা হয়।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) ফজলে এলাহী(ওসি)বলেন, আটককৃত বাংলাদেশী যুবকদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা করেছেন। জব্দ তালিকা তৈরি করে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/