• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত কোটচাঁদপুরে ৩৯ পিস ইয়াবা ও নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ​পল্টন মোড় থেকে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়ক হকারমুক্ত ঘোষণা ডিএসসিসির শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, ক্ষোভ প্রকাশ করে শ্রেণিকক্ষে পাঠালেন গণপূর্ত প্রতিমন্ত্রী দেবিদ্বারে বন্ধকী জুট মিলের যন্ত্রাংশ পাচারের চেষ্টা, ২ ট্রাকসহ গ্রেপ্তার ৮ বিরলে হাঁস-মুরগী ও শুকর লালন পালন বিষয়ক প্রশিক্ষন সম্পন্ন রাবি বিএনসিসির প্রথম নারী সিইউও গৌরীপুরের অপর্ণা ১৮ মাস পর নিখোঁজ কিশোরী নিঝুম হত্যা রহস্য উদ্ঘাটন, আদালতে আসামির স্বীকারোক্তি দেবিদ্বারে মা-ভাতিজিকে হত্যার দায় স্বীকার, আদালতে ইমনের জবানবন্দি শিক্ষার মান উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে সরকার….সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি

টাঙ্গাইল মির্জাপুরে গাড়িসহ দুই ডাকাত গ্রেপ্তার

মোঃরুবেল মিয়া / ১৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃরুবেল মিয়া

টাঙ্গাইল জেলা প্রতিনিধি।

টাঙ্গাইলের মির্জাপুরে একটি হাইস গাড়ি এবং নগদ ২৫ হাজার ৭২০ টাকাসহ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মির্জাপুর থানা পুলিশ।

জানা যায়, গত ১ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে বাওয়ার কুমারজানি পূর্ব পাড়া এলাকায় দুই ব্যক্তি একটি হাইস গাড়িতে এসে ভুয়া ডিবি পরিচয় দিয়ে মিজানুর এবং আরিফ নামে দুই জনকে আটক করে হাইস গাড়িতে তোলে। তারপর মুখ বেঁধে এলোপাথাড়ি কিল ঘুষি মেরে তাদের কাছে থাকা নগদ ১ লক্ষ ৭৬ হাজার টাকা এবং পাঁচটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রাত আনুমানিক সোয়া ১১ টার দিকে টাঙ্গাইল সদর থানাধীন ঘারিন্দা আন্ডার পাসের কাছে মিজানুর এবং আরিফকে ফেলে চলে যায়। ঘটনাটি পুলিশ প্রশাসনে জানাজানি হলে, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু’র নির্দেশে মির্জাপুর থানার ওসি মোঃ মোশারফ হোসেন এবং দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে একটি চৌকস টিম অভিযান পরিচালনা করেন। অভিযানের দুই দিনের মধ্যে ভুয়া ডিবি পরিচয় দানকারী মোঃ সুমন (৩২) পিতা মোহাম্মদ ইনছাব আলী থানা সিরাজগঞ্জ সদর জেলা সিরাজগঞ্জ এবং মোঃ শরিফুল ইসলাম (৩০) পিতা মৃত সোলায়মান শেখ বাড়ি সিরাজগঞ্জ সদর থানা। এই দু’জনকে ডাকাতি কাজে ব্যবহৃত হাইস গাড়ি এবং নগদ টাকা সহ গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃতদের ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/