• সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নেছারাবাদে বন্ধুকে মাথাবিচ্ছিন্ন করে হত্যা গ্রেপ্তার ২ জমকালো আয়োজনে দৈনিক কুমিল্লা প্রতিদিন ও পেশাজীবী সাংবাদিক সোসাইটির ইফতার মাহফিল অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত পাটের ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শরীফুল আলম কৃষকদল নেতার মৃত্যু: ঝিনাইদহে লাশ নিয়ে বিএনপির বিক্ষোভ, স্ট্রোকের দাবি জামায়াতের বিরলে ০৮ নং ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রনেতার যৌথ উদ্যোগে ৫০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সখীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার আসামি অন্তর আহমেদ গ্রেপ্তার বিরল উপজেলা বিএনপি ও পৌর বিএনপি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত সিরাজগঞ্জ উল্লাপাড়ায় ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু সখিপুর টাইগার ক্লাব আয়োজিত ইফতার ও দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সিরাজগঞ্জ বাস চাপায় মোটরসাইকেল চালক নিহত-১

মোঃ আলামিন সরকার / ১৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

মোঃ আলামিন সরকার,
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি,

সিরাজগঞ্জে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ বুধবার (০২ অক্টোবর) সকাল সাড়ে ৯ ঘটিকার সময় সদর উপ‌জেলায় সয়দাবাদ মোড় এলাকার ঢাকা হাইওয়ে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় নিহত মো. ইসমাইল হোসেন সিরাজগঞ্জ সদর উপজেলার কাশিহাটা গ্রামের খবির প্রামাণিকের ছোট ছে‌লে। মোটরসাইকেল আরোহী নিহতের ভাগ্নে-ভাগ্নি গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা হলেন- একই গ্রামের আব্দুর রহমানের ছে‌লে মোহাম্মদ হাকিম (১২) ও মোছা. সূরাইয়া বেগম (১৪)।

ঘটনা সূত্রে জানা যায়, আর কে ট্রাভেলস নামে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস সয়দাবাদ মোড় এলাকায় পৌঁছলে ইসমাইল ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে বিদ্যালয়ে যাওয়ার পথে বাসের চাকায় পিষ্ট হন। এ সময় আশেপাশের লোকজন উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তা‌কে মৃত ঘোষণা করেন।

তথ্যটি নিশ্চিত করে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন ক‌বির জানান, নিহত ইসমাইল হোসেন তার ভাগ্নে-ভাগ্নিকে নিয়ে স্কুলে যাওয়ার পথে সয়দাবাদ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন। মরদেহটি পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছেন। মামলা হলে পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
https://slotbet.online/